ঝিলের ওপার
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিলের ওপার
একটা কুটির,
দুজন মানুষ
সুখের সংসার।
চারটে হাত,
তিনবেলা দু মুঠো ভাত
আর সর্ষে পাতার ঝোল।
ঝিলের ওপার
একটা কুটির,
নতুন একটা প্রান
আরো দুটো হাত।
তিনটে মানুষ
ছয়টা হাত,
সোনালী ভবিষ্যৎ।
ঝিলের ওপার
একটা কুটির,
হঠাৎ হাহাকার।
ছোট ছোট পা ফেলে
নতুন সে প্রানটা,
হারিয়ে গেছে
ঝিলের জলে।
সোনালী ভবিষ্যতের অনিশ্চয়তা,
ছোট্ট কুটিরে!
ঝিলের ওপার
একটা কুটির,
ঘাটে জটলা
রক্তাক্ত নৌকা
নিষ্প্রান দেহ!
কোনো এক দানবযন্ত্রে
পিষ্ট হয়েছে,
এ কুটিরের কর্তা।
ঝিলের ওপার
লন্ডভন্ড কুটির,
অদ্ভূত নীরবতা!
কে যেন শুনেছে
বানের তোড়ে ভেসে গেছে,
এই কুটিরের স্বামী সন্তান হারানো
সেই নিঃস্ব বুড়িটা!
ঝিলের ওপার
নতুন একটা কুটির,
নতুন কিছু মানুষ!
================
(কবিতা লেখার দুঃসাহস আমার নাই…তারপরও আজকে লেখার চেষ্টা করলাম একটা.…যদিও এটাকে আমার নিজের কাছেই কবিতা মনে হচ্ছে নাহ :/ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন