দিনগুলো সব ছিল অন্যরকম,
পাওয়ার মাঝে সব হারাবার দাবি,
ভেবেছিলাম তোমায় বেশি বা কম
আজও তোমায় তেমন করেই ভাবি।
রয়েছ তাই আমার স্বপ্ন মাঝে,
আমিও না হয় তোমার স্বপ্নে থাকি।
তোমার দুঃখ আমার বুকে বাজে,
আমার দুঃখ তোমার বুকেই রাখি।
মিলেছ তুমি আমাতে নানান রূপে,
আমিও তোমাতে মিলেছি ভিন্ন সাজে,
একের প্রাপ্তি নিজেকে অন্যে সঁপে,
তুমি আর আমি রয়েছি সবার মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



