নোয়াখালীতে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৩/০৮/২০১৪
গোলাম মহিউদ্দিন নসু, বেগমগঞ্জ (নোয়াখালী) থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর এলজিইডির উদ্যোগে গত শুক্রবার বিকালে এলজিইডি মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোক দিবসসহ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রী ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীসহ মোট ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন উপজেলার এলজিইডি কর্মী পরিবারের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী নার্গিস সুলতানা তিথি ও দ্বিতীয় স্থান অধিকারী ইসরাত জাহান ইভাকে পুরষ্কার বিতরণ করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ বি এম নাজমূল করিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম, বিচারক ম-লী ও এলজিইডি উচ্চমান সহকারী সামছুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নার্গিস সুলতান তিথি ও দ্বিতীয় স্থান ইসরাত জাহান ইভা আগামী ২০ আগস্ট প্রধান এলজিইডি ভবনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন