somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে আ.লীগ নেতা নিশাত হত্যার দুই আসামির

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলাম মহিউদ্দিন নসু, বেগমগঞ্জ (নোয়াখালী) থেকে : নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিম (নিশাত সেলিম) হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নোয়াখালীর বিচারিক হাকিম সিরাজ উদ্দিন ইকবালের আদালতের বরাত দিয়ে সূত্র জানায়, গত বুধবার রাতে আসামিরা এ স্বীকারোক্তি প্রদান করে।

বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের লেবু মোস্তফার ছেলে মিজু আহমেদ ওরফে মিজান (২২), একই গ্রামের আবদুল মোল্লার ছেলে হাবিবুর রহমান হাবিব (২০), বড় মেহেদীপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম সুজন (২০)। এদের মধ্যে মিজান এবং সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের হাবিলদার বাদশা আলমের বাড়ির সামনের সড়ক থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিজানের দেহ তল্লাশি করে একটি এলজি ও নিহত সেলিমের সহযোগী রফিক মেম্বারের ব্যবহৃত মোবাইলফোন এবং হাবিব ও সুজনের কাছ থেকে দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।

গত বুধবার তাদের নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে মিজান ও সুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামিরা নিশাত সেলিম হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং তাদের সঙ্গে আরো ২৫-৩০ জন ছিল বলেও জানায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই তিনজনসহ নিশাত সেলিম হত্যার ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে নোয়াখালী শহরে ফেরার পথে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর এলাকায় দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা হাজি ইউসুফ আলী সেলিম নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×