somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালী বিভাগ চাই ------গোলাম মহিউদ্দিন নসু

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৭৭২ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী। সাবেক বৃহত্তর উনিশ জেলার একটি হচ্ছে নোয়াখালী, যার আয়তন হচ্ছে ৪২০২ বর্গকিলোমিটার। অতি প্রাচীন জেলা হওয়া সত্ত্বেও নোয়াখালী জেলার কাংখিত মাত্রা উন্নয়ন হয়নি। এক সময়ের বৃহত্তর জেলা সিলেট, রংপুর, বরিশাল বিভাগ হলেও নোয়াখালী জেলা আজো বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীবাসী বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির দিক থেকে পিছিয়ে রয়েছে। বৈষম্যের শিকার হচ্ছে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লোকজন। বর্তমানে প্রাণের দাবি হচ্ছে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা এবং বৃহত্তর কুমিল্লার তিন জেলা অর্থাৎ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাডীয়াকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠন। মাত্র চার জেলা নিয়ে সিলেট বিভাগ এবং ছয় জেলা নিয়ে বরিশাল বিভাগ হতে পারলে, ছয় জেলা নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠন যুক্তিসঙ্গত দাবি বটে। বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লাকে নিয়ে বিভাগ গঠন করা হলে এর আয়তন হবে ১৩,৩০৯ বর্গকিলোমিটার যা আয়তনে সিলেট ও বরিশাল বিভাগের চেয়েও বড় হবে। ১৮২৯ সালে যখন চট্টগ্রাম বিভাগ গঠিত হয়, তখন বর্তমান বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র দুই কোটির কাছাকাছি। আর এখন শুধু বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার ছয় জেলার জনসংখ্যাই হচ্ছে প্রায় এক কোটি সত্তর লাখ। সুতরাং এই বিপুল জনগোষ্ঠীকে বিভাগীয় পর্যায়ের সেবা প্রদানের জন্য ‘নোয়াখালী বিভাগ’ গঠন অনিবার্য হয়ে পড়েছে। তাছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকে চট্টগ্রামে যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। যানজটে পড়ে সময় ও অর্থের ব্যাপক অপচয় ঘটে। এতে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষের দুর্ভোগের সীমা থাকে না। সহজ যোগাযোগ ব্যবস্থার বিচারে প্রাচীন সমতট অঞ্চল অর্থাৎ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার ছয় জেলা নিয়ে নোয়াখালী বিভাগ নামে পৃথক বিভাগ গঠন এখন এ অঞ্চলের মানুষের যুক্তিসঙ্গত এবং সময়োপযোগী দাবি। এ ছাড়া নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, একটি সরকারি ক্যাডেট কলেজ এবং একটি সরকারি মেরিন একাডেমি স্থাপনের জন্য নোয়াখালীবাসী বর্তমান সরকারের মেয়াদ শুরু থেকে দাবি জানিয়ে আসছে। সোনাপুর-মাইজদী-চৌমুহনীকে নিয়ে নোয়াখালী সিটি কর্পোরেশন গঠনের জন্যও নোয়াাখালীবাসী দাবি করছে। এ অবস্থায় জনমুখী প্রশাসন গড়ে তুলতে ‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নসহ নোয়াখালীবাসীর উল্লিখিত দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীসহ সংশিষ্ট দায়ীত্বশীলদের ইতোমধ্যে জোরালো দাবি জানিয়ে আসছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×