নোয়াখালীতে আয়কর মেলার উদ্বোধন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোরের কাগজ : ১৯/০৯/২০১৪
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : ‘কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস’-এ প্রতিপাদ্য নিয়ে গত মঙ্গলবার নোয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা আয়কর বিভাগের উদ্যোগে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কর কমিশনার মোঃ ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সহকারী কর কমিশনার আরিফুল আলম। সহকারী কর কমিশনার শাহীন সুলতানার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ হামিদ উল্যা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, চৌমুহনী আয়কর আইনজীবী সমিতির সভাপতি রতন লাল সাহা, আয়কর উপদেষ্টা কাজি হারুনুর রশিদ।
সভায় নোয়াখালী জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে মোঃ ইসমাইল কন্ট্রাক্টর, মোঃ জহির উদ্দিন বাবর ও এস এম হাসান শাহীন পুরস্কৃত হয়েছেন। আজ শুক্রবার পর্যন্ত নোয়াখালী পৌর হলে আয়কর মেলার কাজ চলবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন