বেগমগঞ্জের আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ সভা
নোয়াখালী প্রতিনিধিঃ
বেগমগঞ্জের আইন শৃঙ্খলার উন্নয়নে চৌমুহনী পৌর সভার উদ্যোগে মঙ্গলবার বিকালে পৌর অডিটরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ,প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন নসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরিপ, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা সহকারী কমিশনার খোন্দকার রেজাউল করিম, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আইনুল হক,৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি মিজানুর রহমান,ইত্তেফাক প্রতিনিধি হরলাল ভৌমিক,পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রফিক উল্যা, চৌমুহনী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু কুঞ্জলাল কর্মকার,হিন্দু-বৌদ্ধ এক্য পরিষদ নোয়াখালী জেলা সাধারন সম্পাদক বিনয় কিশোর রায়,নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল মনছুর আজাদ, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, চৌমুহনী পৌর ইমাম কমিটির সাধারন সম্পাদক মাওলানা কবির আহাম্মদ প্রমূখ।
স্থানীয় সংসদস্য মামুনুর রশিদ কিরন তাঁর বক্তৃতায় বলেন, রাজনীতি করে কোন রকমের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকা যায় না। যারা অপকর্মের সাথে জড়িত, যারা প্রকৃত দোষী, অপরাধী তাদেরকে গ্রেফতার করার পরামর্শ দিয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন, কোন নিরপরাধ,নীরিহ মানুষ যেন হয়রানীর শিকার না হয়, সে বিষয়ে নজর রাখা দরকার। প্রত্যোক ইউনিয়নে আইন র্শঙ্খলার উন্নয়ন সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করার উদ্যোগ নেয়া, মসজিদের ইমামদের নিয়ে সভা করার প্রতিওি গুরুত্ব আরোপ করেন।
উপজেলায় সর্ব সদলীয় আইন শৃঙ্খলা কমিটি গঠন, সর্ব দলীয় শান্তি র্যালী করা, বিভিন্ন ধরনের মামলায় নিরপরাধজনরা হয়রানীর শিকার যেন না হয় এ বিষয়ে সতর্কতা অলম্বনের গুরুত্ব দিয়ে কর্মসূচী গ্রহনের প্রস্তাব করা হয়।
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪৫
তারিখঃ১৪.১.১৫
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।