somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের অর্তকিত হামলায় ৪ সংবাদকর্মী আহত

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোয়াখালীসংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগে বুধবার সন্ধার আগে ছাত্রলীগের অর্তকিত হামলায় ৪ সংবাদকর্মী আহত হয়েছে। আহত সংবাদকমীদের প্রথমে সেনবাগ পরে চৌমুহনীতে চিকিৎসা দেয়া হয়েছে।
এশিয়াটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আহত তাজুল ইসলাম মানিক জানান, বুধবার বিকালে সেনবাগের নবীপুর ইউনিয়নের জলবদ্ধতা বিষয়ক সংবাদ সংগ্রহ করেছেন। এ বিষয়ে তিনি এবং ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ চিত্রগ্রাহক জয়-অনুপসহ সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহনের জন্য যাচ্ছিলেন। ডাক বাংলার সম্মূখে গেলে কতিপয় উশৃঙ্খল যুবক তাদের বহনকারী গাড়ীতে হামলা করে তাদের আহত করে। আহতরা সেনবাগে প্রাথমিক চিকিৎসা শেষে খবর নিয়ে জানতে পারেন, হামলাকারীরা মোরশেদ আলম এমপি সমর্থক ছাত্রলীগকর্মী। বিষয়টি তাৎক্ষনিক মোরশেদ আলম এমপিকে মোবাইলে জানালে, তিনি সাংাবাদিকদের জানিয়েছেন ‘ এটি সাংবাদিকদের গাড়ী কিনা কর্মীরা ছিনতে পারেনি বলে তাকে জানিয়েছে।’
সেনবাগের দায়িত্ব প্রাপ্ত বেগমগঞ্জ সার্কেল (এএসপি) হাছান ইমাম, রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদককে জানান, গত কয়েকদিন থেকেই সেনবাগে ছাত্রলীগের কমিটির বিরোধ নিয়ে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ইত্যাদি ঘটনা ঘটছে। পুলিশ বিষয়টি কড়া নজরে রেখে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে চলেছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এমন ঘটনা ঘটেছে তিনি শুনেছেন। এ ঘটনার সময়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। সাংবাদিকদেরকে হামলার ঘটনায় তিনি আরো বলেন,সাংাবাদিকরা অপরাধীদের চিহিৃত করে অভিযোগ দিলে আইন মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের সাথে ফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রোববার বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের একটি প্যাডে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত আগামী এক বছরের জন্য সেনবাগ উপজেলায় ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও মাজেদুল ইসলাম তানভীরকে সাধারণ সম্পাদক বলে লিখিত ভাবে জানানো হয়। এ কমিটি নিয়ে ২২জুলাই বুধবার বিকেলে সেনবাগ বাজারে নব গঠিত কমিটি ও সাবেক কমিটির নেতাকর্মীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেই থেকে অদ্যবদী ঘটনার জের চলে আসছে।#

গোলাম মহিউদ্দিন নসু
]নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ঃ ২৯.৭.১৫
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×