somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীর ৬ সংসদীয় আসনে পোষ্টাল ভোটের আবেদন ৭৫ হাজারের অধিক

২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার রিটানির্ং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে জেলার মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। তন্মধ্যে পূরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ জন। তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার ১৪ জন। জেলাতে ৮৭৫ কেন্দ্রে ৫ হাজার ৬০৯টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জেলার ৬টি সংসদীয় আসনের দেশে বিদেশ অবস্থানরত ভোটারদের মধ্যে ৬১ হাজার ২৫১ জন পোষ্টাল ভোট দেয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। তন্মেধ্যে পূরুষ ভোটার ৫৫ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৬৩ জন। একাধিক সূত্রে এসব তথ্য জানা যায়।
এক তথ্যে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে নোয়াখালীর ছয়টি আসনের মোট ৬১ হাজার ২৫১ জন প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এরমধ্যে নোয়াখালী-১ আসনের ১৩ হাজার ৬৬৭ জন, নোয়াখালী-২ আসনের ৯ হাজার ২২৭ জন, নোয়াখালী-৩ আসনের ১২ হাজার ৮৫৯ জন, নোয়াখালী-৪ আসনের ১০ হাজার ৩৬০ জন, নোয়াখালী-৫ আসনের ১১ হাজার ৭০৩ জন ও নোয়াখালী-৬ আসনের ৩ হাজার ৪৩৫ জন আবেদন করেছেন।
সরকারি চাকরীজীবী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নোয়াখালীর মোট ১৩ হাজার ৮৫১ জন পোস্টাল ব্যালটের আবেদন করেছেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২৪৬ জন ও মহিলা ৩ হাজার ৬০৫ জন। তম্মধ্যে সরকারি চাকরীজীবী ৯ হাজার ৯৪৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৩ হাজার ৭০৪ জন, আনসার ও ভিডিপি ১৩১ জন ও কারাবন্দি ৭২ জন আবেদন করেছেন
নোয়াখালী জেলা কারাগারে বন্দি আছেন ৯৪১ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ। বুধবার (১৪ জানুয়ারি) জেল সুপার আবদুল বারেক এ তথ্য জানান।
তিনি জানান, বন্দিরা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে এর বেশি রাজি হননি। কারণ এখানে আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। তারা অনেক বুঝিয়ে ৪৪ জনকে রাজি করিয়ে আবেদন করিয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন কারাগারসহ নোয়াখালীর ছয়টি আসনের মোট ৭২ জন বন্দি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এরমধ্যে নোয়াখালী-১ আসনের ১২ জন, নোয়াখালী-২ আসনের ৬ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৩১ জন, নোয়াখালী-৫ আসনের ১২ জন ও নোয়াখালী-৬ আসনের ৪ জন আবেদন করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ভোটারের কাছে দেওয়া খাম অনুযায়ী পোস্টাল ব্যালটগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে এসে পৌঁছবে। পরে তা ছয়টি সংসদীয় আসনের আলাদা বক্সে রাখা হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার পরে প্রার্থীদের মনোনীত এজেন্টদের সামনে তা খোলা হবে।#
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×