somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্কেবারে সত্য ঘটনা !!!

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আব্বুর কাছে ''বাইক'' চাইছিলাম, তখন আব্বু বলছে বাইক চালাইলে নাকি এক্সিডেন্ট করুম, তাই আব্বু বাইক কিনে দেয় নাই, পরে আর কিছু বলি নাই আব্বুরে।
আমি আম্মুর সাথে অনেক ফ্রি, তাই আম্মুর সাথে পেটের সব কথা বলে ফেলি।

তো আম্মুরে কইলাম, আম্মু বিয়া করুম।
আম্মু কইল, তোর বিয়ের বয়স হইছে নাকি?
আমি কইলাম, জী আম্মু, সরকারি হিসাব অনুযায়ী আমার ২১ বছর পুরছে।
আম্মু বলল, ২১ বছর হইলেই বিয়ে করতে হবে? বউরে কি খাওয়াবি?
আমি কইলাম, আমি খাওয়ামু কেন, আব্বু চাকরি করে, আব্বু খাওয়াইব।
আবার আমি চাকরি শুরু করলে আমি সবাইরে চালামু।
তখন আম্মু বলল, জী না বাপু, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের কথা বইল।
আমি কইলাম, আমি কি তাইলে এখন আমার শ্বশুরের পেয়ের উপর দাঁড়াইয়া আছি নাকি?
আম্মু কইল, কাউরে পছন্দ করস নাকি? আম্মুকে বলে ফেল।
আমি কইলাম, সখ কত, তোমারে কমু, আর তুমি ঐ মেয়ের বাড়িতে ঘটক পাঠাইয়া আরেক পোলার লগে আমার জানুর বিয়া দেওয়ার প্রস্তাব পাঠাবা, তোমারে আমি কমু না।
তারপর আম্মু কইল, বাবা না ভালো, ঠিক কইরা পড়, চাকরি কর, তারপর বিয়ে।
আমি কইলাম, আচ্ছা আম্মু, তোমার ১ টা মেয়ে থাকলে আব্বু ওরে ও তো খরচ চালাইত।
তোমরা মনে কর আমার বউ তোমার মেয়ে, আর ও তো তোমারে ''মা'' বলেই ডাকবে !
আম্মু কইল, আমার মেয়ে হলে, তোর তো বোন হয় তাইলে কেমনে কি ?
আমি অসহায়ের মত কইলাম, ঐ চিন্তা করলে পৃথিবীর সবাই ভাই/বোন, তাইলে আর কাউরে বিয়ে করতে হইব না। আমি এত্ত কিচ্ছু জানি না, তুমি আব্বুরে কউ ওর বাড়িতে যেয়ে বিয়ের তারিখ ঠিক করে আস্তে, নাইলে কিন্তু তোমাদের কারো সাথেই কথা বলবো না।
আম্মু সলার ঝাড়ু হাতে নিয়া কইল, গেলি তুই? নিজেরে ভাত খাওয়াইয়া দেওন লাগে আমার,
আর উনি আসছে বিয়ে করবো, পরে ওর বউরে ও খাওয়াইয়া দেওন লাগবো।
আমি কইলাম, তোমার মেয়ে হইলেও তো খাওয়াইয়া দিতা ! আমি গেলাম ।
আম্মু কইল, যা ভাগ, ঐ কই যাছ? কিছু খায়া যা।
আমি কইলাম, আগে বিয়া করাও, তারপর খামু, নাইলে খামু না।
আম্মু কইল, দেখুম কয় দিন না খায়া থাকতে পারছ?

এখন আমার কথা হল, আগের বার নাইলে এক্সিডেন্ট করবো বলে আব্বু ''বাইক'' কিনে দেয় নাই। কিন্তু বিয়ে করলে তো আর এক্সিডেন্ট এর কোন ভয় নাই। এখানে আমার আব্বু/আম্মু র তো আমারে বিয়া করাইয়া দেবার কথা। কারণ, যত আগে আমি বিয়া করুম, তত আগেই আমার
আব্বু/আম্মু ''দাদা/দাদি'' ডাক শুনতে পাইব। আর তারপর শুধু জনগন দেখবো ফলন কারে কয়?
এমন ফলন দিমু, এক্কেবারে ফুটবল টিম/ক্রিকেট টিম ২ টা একসাথে গঠন করুম।
আমি বাবা হইলে আমার পোলারে কবেই ওরে বিয়া করাইয়া দিতাম দাদা ডাক শুনার লাইগা !

-----(গোলাম রাব্বানী)
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×