somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা গ্রেপ্তার হয়ে হেরে যাও নি, বরং তোমরা গ্রেপ্তার হয়ে আমাদের হারিয়ে দিয়েছ !!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবপাচার কারী ৪ সদস্য ''আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ'' গ্রেপ্তার। হ্যাঁ, ঘটনাটি ৪/৫ দিনা আগের। অলরেডি তাঁদের কে রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া গুলো। আর ''ইয়োলো জারনালিজম'' এর কথা বলে লাভ নেই। ওরা মানুষের পা চাঁটতে গিয়ে অভ্যস্ত। তাই এখন এদিকে ওদের কান নি দিলেও চলবে।

আচ্ছা কি এমন অপরাধ তাঁরা করেছিল যে তাঁদের কে গ্রেপ্তার করা হয়েছে?
আমাদের কাছে ''লাই ডিটেক্টিং মেশিন'' নাই যে ওখানে কোন কথা ঠুকে দিয়ে খুব সহজেই সত্ত/মিত্থা যাচাই করে নিব। কিন্তু আমাদের সবার কাছে স্রস্টা প্রদত্ত তার চেয়েও বড় মেশিন আছে। যা দিয়ে আমরা খুব সহজেই বলে দিতে পারি সত্য আর মিত্থার পার্থক্য। তেমনি ভাবে আমি জানি না আসলেই তাঁরা মানবপাচারকারি কি না? তবে আমার মন বার বারই বলছে ''ওরা মানবপাচার কারী নয়, ওরা বাংলাদেশ কে পাল্টে দেওয়ার জন্য নেমেছিল, কোন এক চক্রান্তের কারণে তাঁদের এ অবস্থা।''

শুনুন, আমরা সবাই দেশ কে ভালোবাসি। তবে একেক জনের ভালোবাসার ধরন টা একেক রকম। আমরা যখন ভাবি সামনে থেকে দেশের জন্য ভালো কিছু করতে হবে। ঠিক সে সময়ে তাঁরা চিন্তা/ভাবনা বন্ধ করে কাজে নেমে পড়েছে। কারণ তাঁরা জানে আমাদের দেশের এক বিরাট অংশ এ সুবিধাবঞ্চিত শিশুর দল। কেউ তাদের বঝা নিতে চায় না। তাই তাঁরা নেমে পড়ল। তাঁরা আর বিশ্বাস করে সোনার বাংলাদেশ কে আর উপরে নিয়ে যেতে হলে তাদের কে শিক্ষিত করে তুলতে হবে। আর তাই তাঁরা খুলে ফেলল ''মজার স্কুল/বায়ান্ন'' নামের শিক্ষা মুলক পেইজ গুলো। এমনকি সেখানে তাঁরা তাদের কম্পিউটার ও শিখিয়েছিল। তাঁরা যদি পাচার কারী হতোই তাহলে কম্পিউটার শিখানোর কনই দরকার ছিল না। ভুলিয়ে ভালিয়ে চক্লেত খাওয়ালেই হত। যেখানে উদ্ধার হওয়া ৯ শিশুই বলছে তাঁরা অনেক ভালো তাহলে আর সন্দেহর কোন কারণ নেই। নিঃসন্দেহে তাঁরা দেশ গড়ার কাজে নেমেছিল।

খেয়াল করে দেখেছেন কি, আমি আপনি যখন লেকের পাশে ঘুরতে বের হই তখন কিছু পথশিশু এসে বলে, ''আই এম হাংরি, গিভ মি সাম মানি'' তাদের এ ইংরেজি বলতে পারাটা তাদের মতই কারো না কারো অবদান।

এ ঘটনায় ডিএমপি থেকে বলা হল, ''এক বাচ্চার চাচা এসে অভিযোগ করলো তার ভাতিজা কে পাওয়া যাচ্ছেনা! আনুষ্ঠানিক একটি এজাহার দায়ের হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ আসলে পুলিশকে তার তদন্ত কার্যক্রম চালাতেই হবে এটিই আইনি বাধ্যবাধকতা। এটা মানবতার প্রশ্ন ঠিক আছে কিন্তু ওদের কে গ্রেপ্তার করা অযৌক্তিক কেন তা বুঝতে পারছি না। হ্যাঁ, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো।


ভেরি গুড। পুলিশ সত্যিই অনেক ভালো কাজ করছে। কিন্তু পুলিশ যেহেতু ''মানবতা/যৌক্তিক/অযৌক্তিকতার'' প্রশ্ন তুলেছে সেখত্রে পুলিশের কাছে আমার কিছু প্রশ্ন থেকেই যায়।
---পুলিশ ভাই, কোথায় থাকে আপনাদের মানবতা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জনৈক ছাত্র নেতাকে ধর্ষণের সেঞ্চুরি করার জন্য মিষ্টি বিলানো হয় এবং উপরের মহল থেকে সংবর্ধনা দেওয়া হয়?
---পুলিশ ভাই, কোথায় থাকে আপনাদের মানবতা যখন ক্ষমতাসীন দলের ক্যাডার রা প্রকাশ্যেই অস্ত্রের মহড়া দিয়ে বেড়ায়?
---পুলিশ ভাই, কোথায় থাকে আপনাদের মানবতা যখন প্রকাশ্যে বিশ্বজিৎ খুন হওয়ার পর ও এত সময় পার হয়ে গেলেও আপনারা সঠিক বিচার এনে দিতে পারেন নি?
---পুলিশ ভাই, কোথায় থাকে আপনাদের মানবতা যখন নারায়ণগঞ্জে ৭ খুন হওয়ার পরেও আপনারা এখনও প্রকৃত আসামি কে চিহ্নিত করতে পারেন নি?
---পুলিশ ভাই, কোথায় থাকে আপনাদের মানবতা যখন সাগর/রুনি হত্যাকাণ্ডের এত বছর পার হয়ে গেলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেন নি?

আমি ''মানবতা/যৌক্তিকতা/অযৌক্তিকতা'' জিনিস টা বুঝি না, তাই আমার প্রশ্নের উত্তর চাই। কেউ কি আছেন আমার প্রশ্নের উত্তর গুলো দিবেন???

সবশেষে শুধু একটা কথাই বলবো, ''সমাজ মূর্খ দের কারণে নষ্ট হয় না, নষ্ট হয় জ্ঞানীদের নীরবতায়''। দেশে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আর তা বাড়তে থাকছে। এর কারণ হচ্ছে আমরা তার প্রতিবাদ করতে পারি না তাই। জানি ফেবু তে বড় বড় নীতিবাক্য ছাড়লেই বিপ্লব সম্ভব নয়। তবে ভুলে গেলে চলবে না যে বিপ্লবের শুরু টা হয় এ সোশ্যাল মিডিয়া থেকে।

''আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ'' তোমরা গ্রেপ্তার হয়ে হেরে যাও নি, বরং তোমরা গ্রেপ্তার হয়ে আমাদের হারিয়ে দিয়েছ। হাজার স্যালুট তোমাদের ভাই !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×