somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেক্যুলারিজম এর অন্তরালে শিক্ষাব্যাবস্থা !!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Secularism শব্দটি ল্যাটিন শব্দ Seculam থেকে এসেছে। যার অর্থ পার্থিব।
ইউরোপ/আমেরিকাতে সেক্যুলারিজম মানে ধর্মহীনতাকে বোঝায়,
ফ্রেঞ্জ ভাষায় সেক্যুলারিজম কে বলা হয় Lacism, যার অর্থ অধর্মীয় অবস্থা,
আরবিতে সেক্যুলারিজম কে ''আল লাদিনাহু'' বলা হয় যার অর্থ ধর্মহীন মতবাদ,
আর বাংলাতে সেক্যুলারিজম বলতে ধর্ম নিরপেক্ষতা কে বুঝায়। এখানে ''নির'' প্রত্যয় যোগ করা হয়েছে যার অর্থ নেই। অর্থাৎ, ধর্মের পক্ষে নেই। বাংলা একাডেমী অভিধানে অপেক্ষার অর্থ ভরসা বা নির্ভরতা। অর্থাৎ যে ব্যাক্তির ধর্মের উপর নির্ভরতা বা বিশ্বাস নেই সেই ধর্মনিরপেক্ষ।

শাব্দিক অর্থ দিয়ে সবকিছুকে বিবেচনা করা উচিত না। আর তাই সেক্যুলারপন্থীদের মতে সেক্যুলারিজম বলতে কেবল ধর্মনিরপেক্ষতাকে বুঝায়। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
ধর্ম কে নিয়ে আজ অনেক কন্ট্রোভারসি। সেক্ষেত্রে অনেকেই হয়তো জানতে চাইবেন ধর্মের জন্ম হয়েছে কবে। উত্তর অনেক সহজ। যখন থেকে মানুষের জন্ম শুরু হয়েছে, তখন থেকেই ধর্মের জন্ম শুরু হয়েছে। কারণ, মানুষের প্রয়োজনে ধর্ম এসেছে, ধর্মের প্রয়োজনে মানুষ নয় !!!

আচ্ছা, সিংহভাগ মুসলমানের দেশে সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা আর সম্মান রেখে এ দেশের সংবিধান বা মূলনীতি কিছুটা হলেও মুসলমানদের'' ফেভারে হবে বলে প্রত্যাশা করাটা কি অপরাধ ???
এটা পরিলক্ষিত হয় যে দেশ স্বাধীন হবার পর ভারতের সংবিধানের আলোকে এদেশের সংবিধানে সেক্যুলারিজম নীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা বাংলাদেশ থেকে ইসলাম কে নির্মূল করে দেবার প্রয়াস দেখা যাচ্ছে।

সেক্যুলারিজম নিয়ে অনেক বলে ফেললাম। এইবার একটু শিক্ষা ব্যাবস্থার দিকে যাই।

আগেই কিছু উদাহরণ দিয়ে নেইঃ
১। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুরআনের আয়াত ''রাব্বি জিদনি ইলমা'', ঢাকা শিক্ষাবোর্ড এর মনোগ্রাম থেকে ''ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক'' তুলে দেওয়া হয়।
২। সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ইত্যাদি থেকে মুসলিম এবং কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ টি বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথছ ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হল কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নাম ঠিক ই অপরিবর্তিত আছে।
৩। দেশের প্রথম শিক্ষা কমিশন ড. কুদরত এ খোদা শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয় ''প্রথম থেকে অষ্টম শ্রেণী'' পর্যন্ত শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, তবে তার উপরের শ্রেণীর স্টুডেন্ট রা ইচ্ছা করলে অপশনাল হিসেবে ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং পাঠ্যপুস্তক থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী উঠিয়ে ফেলা হয়েছে।
৪। রাষ্ট্রীয় উদ্যোগে অসংখ্য মূর্তি,মন্দির স্থাপনা করলেও সিংহভাগ মুসলমানের দেশে উল্লেখযোগ্য তেমন কোন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হয় নি।

তাছাড়া শিক্ষাবাবস্থার উপর ভ্যাট বসানো, প্রশ্নপত্র ফাঁস হওয়া, মাধ্যমিক শ্রেণীর পাঠ্যপুস্তকে অনৈতিক জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক মেডিক্যাল এর টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হওয়াতে মেধাবীরা চান্স পাওয়ার বদলে মেধাহীন দের এক বিরাট অংশ মেডিক্যাল এ চান্স পেয়েছে। এ ব্যাপারগুলো শিক্ষাব্যাবস্থার মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে।

আর তারপরেও যদি কেউ যদি বলে থাকেন, বাংলাদেশ অনেক ভালো পথে এগুচ্ছে, তাহলে আমাকে ''আব্রাহাম লিঙ্কন'' এর সেই বিখ্যাত উক্তি দিয়ে লেখা টি শেষ করতে হবে। তিনি বলেছিলেন,
''আপনি কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন,
আপনি সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন,
কিন্তু আপনি সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন না !!!''

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×