somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গল্প !!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরো,
এক বর্ষার দিনে তুমি আর তোমার প্রিয় মানুষটি রিক্সায় করে ঘুরছ। তাকে অনেক পছন্দ করো তুমি কিন্তু এখনও বলা হয় নি। বন্ধুত্বের সম্পর্কের খাতিরে তোমরা এখানে সেখানে ঘোরাফেরা করছ। তুমি জানো তুমি তাকে ভালোবাসো কিন্তু সে হয়তো জানে না। সে হয়তো তোমাকেও পছন্দ করে কিন্তু বলা হচ্ছে না।
বর্ষার দিনে বর্ষণ শুরু হল। আজ আর রিক্সার হুট উঠিয়ে দিতে ইচ্ছে করছে না। রিক্সায় বসে তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই চলছ। একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রেখেছ। তোমার প্রিয় মানুষ টি আজও তোমার প্রিয় সাদা কালারের ড্রেস পরে তোমার সাথে দেখা করতে এসেছে। বৃষ্টিতে ভিজে ছুপছুপ হয়ে আছে তার পুরা শরীর। আজ আর অন্যদিকে তোমার নজর নেই। আজ তোমার সমস্ত নজর তার চোখের দিকে। বৃষ্টির এক একটি ফোঁটা তার চোখের পাপড়ি বেয়ে গড়িয়ে পড়ছে আর তোমার মনের গহীনে কে যেন তাড়া করছে আজ তাকে কিছু একটা বলতেই হবে। যা হবার তা হবেই এই ভেবে তুমি নিজের মধ্যে শেষ বারের মত রিহারসেল সম্পন্ন করেছ।
বলতে যাবা হঠাৎ করে পেছনের একটি গাড়ি তোমাদের রিক্সা কে ধাক্কা দিল। তোমরা দুজনেই মাটিতে পড়ে গেলা। তোমার শরীরে অনেকটা জায়গা ছিলে গেলেও সে সেন্সলেস হয়ে পড়ে আছে। অবশেষে কয়েকজনের সহযোগিতায় তাকে হাঁসপাতালে নেওয়া হল। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানিয়ে দিল ''আই এম সরি।'' অতক্ষনে তার বাসার সকল আত্মীয়স্বজন চলে এসেছে। নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হল। তোমার চোখের সামনে ভেসে আসতেছিল কিছুক্ষন আগের স্মৃতিগুলো। যে চোখ বেয়ে একটু আগে বৃষ্টির আবেগি ফোঁটা ঝরতেছিল সে চোখ বেয়ে এখন বেদনার অশ্রু ঝরছে। নিজের কি করা উচিত সিদ্ধান্ত নিতে পারছ না !!!
হঠাৎ তোমার ঘুম ভেঙ্গে গেলো মোবাইলের ফোনের সাউন্ডে। মোবাইল হাতে নিয়ে দেখতে পেলে ১১ মিস কল। কল লিস্টে যেয়ে দেখলা সে মানুষটি তোমাকে এতক্ষণ ফোন দিয়ে যাচ্ছিলো যাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিলে। তোমার ভাবনার মাঝে সে আবারো ফোন দিলো, আর তুমি রিসিভ করলা,
-হ্যালো কোথায় তুমি? ভালো আছো তো?
-হ্যালো, কতক্ষন যাবত তোমাকে ফোন দিচ্ছি, ধরছ না কেন? তুমি ঠিক আছো তো? তাড়াতাড়ি বট তলায় চলে আসো। আমি তোমার জন্য সেই কতক্ষন ধরে অপেক্ষা করছি। আর হ্যাঁ, তুমি নীল কালারের পাঞ্জাবি পরে আসবা। কারণ তোমার প্রিয় নীল কালারের শাড়ি পরে এসেছি। তাড়াতাড়ি চলে আসো প্লিজ !!!
-ওকে তুমি থাকো, আমি এক্ষনি আসছি।
তুমি রওনা করে দিয়েছ, আর ভাবছ কিভাবে তাকে সাআরপ্রাইজ দেওয়া যায়।
এভাবেই এক একটি প্রেমের গল্পের শুরু হয়, এভাবেই বর্ষণের মাঝে পরিণয়, পরিণতির গল্প দীর্ঘায়িত হতে থাকে আর সেজন্যই কপোত-কপোতীরা আরও অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখে, অনেকদূর !!!
---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×