somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশপ্রেম কি শুধুই ভক্ষণ করা?

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাংলাদেশের নাগরিক। অনেকেই মনে করে থাকেন আমাদের ভোটার আইডি কার্ড হাতে পাবার মানে হচ্ছে ভোটের সময় ভোট দেওয়া, সিম তোলার সময় ফটোকপি করে জমা দেওয়া, কিংবা কোন জরুরী ক্ষেত্রে কাজে লাগানো। এর বাইরে কি কেউ কখনও চিন্তা করেছেন???
ভোটার আইডি কার্ড হাতে পাবার মানে কেবল ভোট দেওয়া, সিম তোলার সময় কাজে লাগানো কিংবা ফটোকপি করে কোথাও জমা দেওয়া নয়। বরং ভোটার আইডি কার্ড হাতে পাবার মানে হচ্ছে দেশের প্রতি দায়িত্ব বেড়ে যাওয়া।

বিয়ের সময় যেমনিভাবে দেনমোহরের দ্বারা বর-কনে কবুল বলার মাধ্যমে যেমন বিয়ে হয়। আর বিয়ের পর স্ত্রীর সকল দায় দায়িত্ব স্বামীর উপর বর্তায় ঠিক তেমনিভাবে ১৮ বছর হবার পর দেশের ভোটার আইডি কার্ড আমরা পেয়ে থাকি। সে আইডি কার্ডে তেমন গুরুত্বপূর্ণ কিছু লেখা না থাকলেও এর ভিতরেই লেখা থাকে দায়িত্বের কথা, স্বদেশপ্রেম এর কথা, দেশের জন্য ত্যাগ এর কথা।

১৮ বছর এর আগ পর্যন্ত কারো ভোটার আইডি কার্ড হয়না কেন বলেন তো?
আমার মতে ১৮ বছর পর্যন্ত দেশ আমাদেরকে উদার হতে শিখায়, প্রস্তুতি নিতে শিখায় আর ১৮ বছর পূর্ণ হলে হাতে ভোটার আইডি কার্ড ধরিয়ে দেওয়া হয় তার মানে হচ্ছে তুমি এখন অনেক বুঝতে শিখেছ, তাই এখনই দেশের জন্য ঝাঁপিয়ে পড় যেন তোমাকে দেখে তোমার পরের প্রজন্ম শিক্ষা গ্রহণ করে।

বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় সুযোগ পেলেই বিরোধীদলের সমালোচনা করে কিন্তু কেউই কাজের কাজ করি না। আজ আমাদের রাজনীতিবিদদের সফলতা কোন কিছুর উদ্ভোধন করে ফেবুতে পিক আপলোড করা পর্যন্তই কিংবা মিডিয়ার সামনে কথা বলা পর্যন্তই। কিন্তু আফসোস। এই যদি অবস্থা হয় তাহলে নতুন প্রজন্ম শিখবে কোথা থেকে?

আমি আগেও বলেছি চিনে একটি প্রজন্ম ছিল যারা শুধু কাজ করে যেত কিন্তু কোনদিন মিডিয়ার সামনে এসে বলতো না যে আমি এত্ত এত্ত কাজ করেছি। কাওরন তারা বিশ্বাস করতো তারা পথ তৈরি করলে বাকিরা সে পথ দিয়ে হাঁটবেই। যার কারণে বিশ্ব অর্থনীতিতে চীনের সাথে টাক্কা অ্যামেরিকাও দিতে ভয় পায়। আর আমরা যতটুকু কাজ করি তার চেয়ে বেশি পিক আপলোড করে নিজেকে মানুষের সামনে ফুটিয়ে তুলি।

আমরা কথায় কথায় সরকার কে দোষারোপ করি। সরকার তো সবসময় আমাদের সব দিতে পারবে না। আমাদের নিজেদেরকে দেশের জন্য তৈরি করে নিতে হবে।
দেশপ্রেমের মানে এই নয় যে '' দেশ আপনার জন্য কি করলো, বরং দেশপ্রেমের মানে হচ্ছে আপনি দেশের জন্য কি করতে পারলেন" !!!

এখন সিদ্ধান্ত আপনার দেশকে দোষারোপ করবেন নাকি নিজেকে দেশের জন্য প্রস্তুত করবেন !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×