somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়া কাপ ফাইনাল ম্যাচের টিকেট প্রসঙ্গ !!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতোমধ্যেই আপনারা হয়তো জেনেছেন ফাইনাল ম্যাচের টিকেট সংগ্রহ করতে যেয়ে ক্রিকেটপ্রেমীরা লাইনে দাঁড়িয়েছিল কিন্তু তা সত্ত্বেও পুলিশের সাথে ব্যপক সংঘর্ষ হয়, যাতে অনেকেই গুরুতর আহত হন। যা সত্যিই দুঃখজনক।

চলুন,একটু প্রশ্নোত্তর পর্ব দেখে নেই !

আচ্ছা, আজ পুলিশের সাথে টিকেটপ্রত্যাশীদের সংঘর্ষ বেঁধেছিল কেন?
-কারণ, পর্যাপ্ত টিকেট ছিল না।
আচ্ছা, স্টেডিয়ামে আসন সংখ্যা কত?
-অন এন এভারেজ (২৫,০০০+)।
এখানে তো অনেক ব্যাপার আছে। ভিআইপি, প্রেস, কোঠা বাদ দিয়ে সাধারণত কতটি আসন থাকতে পারে যার জন্য টিকেট ছাড়া হয়?
-গুড কোশ্চেন। আমরা যদি ধরে নেই ভিআইপি, প্রেস, কোঠা এবং আনুষঙ্গিক সব মিলিয়ে ৭,০০০ এর মত আসন আগে থেকে বরাদ্ধ থাকে তারপরেও কিন্তু ১৮,০০০ এর মত টিকেট থাকার কথা।
সব বাদ দিলেও ১৫,০০০ টিকেট তো থাকবে। ঠিক তো !!!
-হ্যাঁ, অবশ্যই।

আমি রাব্বানী হলফ করে বলতে পারবো, ১৫,০০০ টিকেট তো দুরের কথা, ১০,০০০ টিকেট ও দূরের কথা, বিসিবি ৭,০০০ টিকেট ও ছাড়ে নি।

কারণ টা বলছি,
গত কাল রাত ১২ টা থেকে UCB ব্যাংক এর "ইউ ক্যাশ" থেকে কিছু টিকেট ছাড়ার কথা। আমরা ২ টা ফ্রেন্ড ২ টা "ইউ ক্যাশ" একাউন্ট থেকে গত কাল রাত ৩ টা পর্যন্ত ট্রাই করেছি। কিন্তু সরি টু সে, সেখান থেকে বলে হয়েছে সেখান থেকে কোন টিকেট ছাড়া হয় নি।

এবং আজ UCB ব্যাংক এর মিরপুর ব্রাঞ্চের সমানে প্রায় ১০,০০০ এর মত মানুষ লাইনে দাঁড়িয়েছিল। সেখানে আমার ফ্রেন্ড ও ছিল। জন প্রতি ১ টি করে টিকেট দেওয়া হয়েছিল। তাই বড়োজোর দিন শেষে হাতে গোনা ৫০০ টিকেট দেওয়া হয়েছিল।

থাক বাদ দেন, এই হিসাবে আর যাবো না। শুনলে মেজাজ গরম হয়ে যাবে।

শুনেছি, বিসিবি সভাপতি পাপন সাহেবের কাছেই নাকি প্রায় দেড় লাখ টিকেটের রিকুয়েস্ট এসেছে। চলেন সবাই, ১ মিনিট নীরবতা পালন করি। সব দুধভাত, আমি আজ বিকেলে অনেক দুঃখে টিকেট না পেয়ে ফেবুতে একটি পোস্ট দিয়েছিলাম টিকেট প্রসঙ্গে। তারপর থেকে এখন পর্যন্ত ২৮ জন আমাকে ফোন করেছে টিকেট এর জন্য। আর ইনবক্সের কথা বাদ ই দিলাম।

এই হল অবস্থা। সর্বত্র টিকেটের জন্য হাহাকার !
তাহলে কথা হচ্ছে, টিকেট গেল কোথায় ???

উত্তর সহজ। সিন্ডিকেট হয়েছে, ব্ল্যাকে গিয়েছে, করাপশন হয়েছে।
তাহলে প্রশ্ন থেকে যায় কারা এ কাজগুলো করেছে?
উত্তর সহজ, বিসিবির উচ্চপর্যায়ের কর্মকর্তারা করেছেন। কারণ ব্যাপার টি তারাই হ্যান্ডেল করেন।

নিন্দা জানানো আর দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাপরেও শুধু একটা কথাই বলবো, যারা কিছু বাড়তি টাকার জন্য কাজটি করেছেন তারা অন্তত ক্রিকেটের ভবিষ্যৎের দিকে তাকিয়ে হলেও কাজটি না করলেও পারতেন। কারণ দিন শেষে আমাদের ক্রিকেটই আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের ক্রিকেটই আমাদের গর্ব, আর এটাই আমাদের অহংকার।

টিকেট পাই আর না পাই টাইগারদের গর্জন কাল শুনতে চাই।
হয়তো স্টেডিয়ামে যেয়ে গর্জন করতে পারবো না, কিন্তু মনের স্টেডিয়ামে গর্জন ঠিকই চলবে। বারবার চলবে, বারংবার চলবে, অবিরাম চলবে !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×