somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেন্ড সার্কেল এতো কিউট হয় কেন ???

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে হবে সবচেয়ে কিপটা, পাশের মানুষ মইরা গেলেও তার পকেট থেকে টাকা বাইর হয় না। এমন পদের কিপটা যে সিগারেট না খায়া আকিজ বিড়ি খায়। আবার বিড়ি শেষ হইয়া গেলে বিড়ির পাছা টাইন্না খাইব মাগার নতুন বিড়ি কিনবো না। ফ্রেন্ড সার্কেল এর কাউরে আসতে দেখলে বিড়ির পাছা খাওয়ানোর ভয়ে প্যান্টের পকেটে ঢুকাইয়া ফালায়, তারপর প্যান্ট ছিদ্র হইয়া চামড়া তে লাগে তাও এই বান্দা কাউরে কিছু খাওয়াইব না।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবজায়গায় ভেজাল লাগাইয়া বেড়াইব, এর কথা ওর কাছে, তার কথা তাহাদের কাছে বইলা বেড়াইব, তাতে মজা পাইব, মানুষের গালি খাইব তাও শুধরাইব না। সে সারাদিন পাশের মানুষ রে জ্বালাইয়া মারব কিন্তু নিজেরে কেউ জ্বালাইলে কিউট কইরা গালি দিবো। এমন একটা অবস্থা যেন কবরে গেলেও পাশের কবরে থাকা লাশকে ঠুয়াইব।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবসময় মাইয়া মানুষ দেখলেই গ্যাঁজানো শুরু করবে কিংবা পোলা মানুষ দেখলেই ভেটকি মাছের মত ভেটকি দিবে আর নিজেরে ঐশ্বরিয়া ভাববে। তাদের কানে ২৪ টা ঘণ্টা ই মবাইল থাকে যেন তাহারা জন্মসূত্রেই লাভগুরু হইয়া জন্মাইছে।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবসময় টাকার গরম দেখাবে কিন্তু বাইনোকুলার দিয়া ব্যাগ ভালো কইরা খুঁজলেও ১০০ টাকা পাওয়া যাবে না। প্রত্যেকদিন সকালে এমন একটা ভাব ধরবে যেন হোটেল শেরাটন থেকে নাস্তা কইরা আসছে কিন্তু আসলে সকালে বাসা থেইকা পান্তা ভাত খায়া আসছে।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যার বাপের একটা ভাঙ্গা বাড়ি থাকবে পুরান ঢাকাতে। সারাদিন শুধু কইব "কাচ্চি খামু, কাচ্চি খামু।" এমন একটা অবস্থা সারাদিন কষ্ট কইরা রোজা রাখলে তখনও ইফতার করবো কাচ্চি দিয়া। অনেকে আবার এমন একটা ভাব দেখাইব যেন পুরান ঢাকার "কাউয়া বিরানি" খায়া আসছে।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবসময় মানুষের কথায় নাচবো। রাজনীতির গরম দেখাইব, স্লোগান দিয়া বেড়াইব। সবাইরে দাওয়াত দিবো মিছিলে গেলে বিরয়ানী খাওয়াইব, কিন্তু নিজেই শেষ পর্যন্ত রিক্সা ভাড়ার টাকা পাইব না।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে নোয়াখাইল্লা, বরিশাইল্লা, বিএনসিসি দের দেখতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তার আব্বা ই ঘরজামাই ছিলেন।

---প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবসময় মানুষরে হাঁসাইতে হাঁসাইতে মাইরা ফালাইব কিন্তু দিন শেষে সেই সবচেয়ে বেশি কান্দে, বালিশ মুখের উপর দিয়া কান্দে, ফ্যামিলি প্রব্লেমের জন্য কান্দে, আর্থিক সমস্যার জন্য কান্দে কিন্তু কাউরে কিছু বুঝতে দেয় না। নিজে হাঁসে, অন্যরেও হাঁসায় শুধু দিন শেষে অএঙ্ক বেশি কাঁদে, অনেক বেশি !!!

এরকম বহুত শ্রেণীর মানুষের মিশ্রণেই জন্ম হয় এক একটি ফ্রেন্ড সার্কেলের। তাই সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেলেও ফ্রেন্ডসার্কেল হারাইয়া যায় না। বড় জর ফ্রেন্ড রা দূরে সরে যায় কিন্তু অনুভূতিগুলো ঠিক ই বেঁচে থাকে স্মৃতির রোমন্থন হয়ে, দুঃস্বপ্নের অনুভূতি হয়ে।

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×