somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই কথাটি মনে পড়লে এখনও রাতে একলা একলা হাঁসি !!!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একবার মেসের আমার রুমে রাত ২ টার দিকে কার্ড খেলতাছি। আর মজা মারতেছি। তখন মেসের সবচেয়ে সহজ সরল রংপুইরা ছোট ভাইটা রুমে আইল। তার মাথায় আবার চুল কম। কার্ড খেলতাছি আর সবাই মিলে ফাইজলামি করতাছি। তো, রংপুইরা ছোট ভাই আমারে জিজ্ঞাস করলো,

-রাব্বানী ভাই, আমার মাথায় তো চুল একেবারেই নাই। কিছু বুদ্ধি দেন না, যেন আপনার মত চুল উঠে।
-আমি যেই থেরাপি দিমু তা মানতে পারবি?
-হ ভাই, আজান দিয়া পারমু।
-তাইলে তো আমারে ফি দিতে হইব।
-ভাই, দিমু। তাও কন। আচ্ছা ভাই, আপনার মাথায় এতো চুল আইল কিভাবে?

-আমি একটু গম্ভীরতার ভাব নিয়া কইলাম, "সে মেলা কাহিনী"।
-ও কইল, ভাই বলেন তাড়াতাড়ি।
-তয় শুন, ছোটবেলায় আমার মাথায় অল্প কয়টা চুল আছিল। এই অবস্থা দেইখা আম্মায় আমার পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়া গেছে। তারপর হুজুর মন্ত্র পইড়া আমার চুলে চুলে বিয়া পড়াইয়া দিছে। তারপর পোলা চুল মাইয়া চুলেরে এমন ডোজ দিছে, মাস দুয়েকের মধ্যে অগো কোল জুড়াইয়া অনেক অনেক বাচ্চা চুল হইছে। তারপর থেইকা আমার মাথায় এতো চুল।

আমার রুমে তখন শুনশান নীরবতা। সবাই কার্ড খেলা বাদ দিয়া আমার গল্প শুনতাছে, আর বাকিরা রংপুইরা টার মুখের এক্সপ্রেশন আর আমার মুখের এক্সপ্রেশন দেইখা মুচকি হাঁসতেছে।

-রংপুইরা টা আমাকে তখন কইল, ভাই তাইলে কোনভাবে ব্যবস্থা কইরা আমার চুলে চুলে বিয়া পড়াইয়া দেন। যেন তারা বাচ্চা ফুটায় আর আমার মাথায় অনেক চুল হইয়া যায়।
-ওর আস্থা অর্জন করার জন্য আমি কইলাম, "ভাই, আমি তো আর হুজুরের মত মন্ত্র পইড়া চুলে চুলে বিয়া দিতে পারুম না। তবে তুই চাইলে ভালো একটা বুদ্ধি দেই, তাতে ড্যাম শিউর কাম হইব।"
-হ, ভাই দেন।
-কাল সেলুনে যাইয়া ন্যাড়া মাথা কইরা ফেলবি। ওকে?
-ওকে ভাই। এইডা করলেই হইব?
-হ, তবে নাপিত একবার বেল করার পর তারে কবি আবার যেন উল্টা চাঁছা দেয়, এভাবে ২ বার উল্টা চাঁছা দিবি। এইডা করলেই হইব শিউর থাক, তুই নলেইখা রাখতে পারস।
-ভাই, আমি কালই করুম।

থেরাপি শুইনা, শুধু আমি আর রংপুইরা ডা ছাড়া রুমের সবগুলায় মুখে বালিশ দিয়া হাঁসতেছে। অরে কি হাঁসি।

পরের দিন সন্ধায় বাসায় আইসা দেখি, ঐ ছোট ভাই বেল কইরা ফালাইছে। উল্টাচাঁছা দিছিল কিনা জানি না। তবে, বেল টাতে সরিষার তেল মাখার কারণে অনেক কিউট লাগতেছিল।

তখন ছিল শীতকাল। আমি মজা করছি, আর সিরিয়াসলি নিয়া বেচারা এই শীতকালে বেল করছে। পরের ১ মাসেও আমি তার মাথায় চুলের তেমন কোন উন্নতি দেখি নাই। আদৌ চুলের উন্নতি হইছে কিনা জানি না। তারপরের টা এখনও ইতিহাস !!!

তবে, সত্যিই উত্তরবঙ্গের মানুষগুলর মত এতো সহজ সরল মানুষ আর হয় না, সত্যিই হয় না !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×