এইতো দুইদিন আগে দিল্লির জাতীয় চিড়িয়াখানায় বাঘের খাচায় পরে যায় এক স্কুল ছাত্র, বাঘটা প্রায় ঘন্টাখানেক ছেলেটার সামনে দাড়িয়ে থেকে অবশেষে এক কামর দিয়ে তাকে টেনে তার খাচায় নিয়ে যেয়ে হত্যা করে,
পুরো হত্যায় বাঘটা প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করে, কিন্তু এই দুই ঘন্টায় শত শত পর্যটক, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কেউই ছেলেটিকে বাচাতে এগিয়ে আসে নাই,
চিড়িয়াখানা কত্রিপক্ষের(ভুল বানান) কাছে এই ব্যাপারে ব্যাখা চাইলে বলেন, তাদের কাছে চেতনানাশক ইঞ্জেকশন নাকি ছিলো না,
ভারতীয় যতগুলো পেজে এবং ইউটিউবে এই ভিডিও দেখেছি তত জায়গায় আমি কমেন্ট করেছি এভাবে, "আমাদের বাংলাদেশ হলে কি করতো জানিস? আটদশ জন ওয়াল ডিঙিয়ে লাঠি নিয়ে বাঘের সামনে দাড়িয়ে যেতো, বাঘ পালানোর রাস্তা পেতো না, আর চেতনানাশক ইনজেকশন নেই তো কি হয়েছে, নিরাপত্তাকর্মীরা প্রয়োজনবোধে মানুষটাকে বাঁচাতে বিরল প্রজাতির বাঘকে গুলি করতেও দ্বিধা করতো না,"
আসলেই তাই, ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় ইন্ডিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তিরা একটু সাহায্যের জন্য কি আকুতি জানাচ্ছে আর পাবলিক তার সেই আকুতি মোবাইলে ধারন করছে কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না,
আর আমি অফিস থেকে বাসায় ফেরার পথে বৃষ্টির পানিতে পিছলে বাইক থেকে পরে যাওয়ায় চার পাচটা বাইক থামিয়া আমাকে টেনে তুলে,
এই হলো আমার বাংলাদেশ,
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




