somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ুন ছাগলের করুন কাহিনীঃ ৩য় পর্ব (প্রসঙ্গ লাদেনের মৃত্যু)

০৩ রা মে, ২০১১ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব
২য় পর্ব
ছাগল মিয়ার সাথে আজ আবারো দেখা হল। অন্যান্য দিনের তুলনায় আজ আরো অনেক বেশি বিষন্ন দেখাচ্ছিল তাকে। গিয়ে জিজ্ঞাসা করলাম, “কি ভাই, কি খবর?”
ছাগলঃ কি আর কমু, ওসামা ভাই মারা গেলেন। ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন। ইসলামের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রখান ঝইরা পড়ল। বড় কষ্টের মধ্যে আছি বুঝছ।
আমিঃ ও হ্যাঁ, তাই তো শুনলাম। কি আর করা, উনি একজন জিহাদি। একদিন না একদিন তো উনাকে মারা যেতেই হইত।
ছাগলঃ মারা গেছে কইবা না। কও শহীদ হইছে। উনার মত জিহাদি ঘরে ঘরে জন্মায় না। লাখে কোটিতে একটা জন্মায়। শুয়োরের বাচ্চা আমেরিকা, তোদের দিন ঘনিয়ে আসতেছে।
আমিঃ আবার আমেরিকারে গালি দিয়া কি হবে। ওদের যা কাজ ওরা করছে। ইরাকে, আফগানিস্তানে যা চালাইছে সেই তুলনায় তো এক লাদেনের মৃত্যু কিছুই না।
ছাগলঃ তুমি এখনও বুঝতেছো না ওসামা বিন লাদেন কি জিনিস আছিলেন। তার মৃত্যুতে আমাগো ইসলামের অনেক বড় ক্ষতি হইয়া গেল। এই ক্ষতি এত সহজে পূরন অইব না যত সহজে তুমি মনে করছ। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পর ইসলামের প্রসারে সবচেয়ে বেশি নিবেদিত যেই মানুষটা আছিল সেই হইল লাদেন। এই লাদেনের নাম হুনলে সারা দুনিয়ার ইহুদি, নাসারা, কাফির, মালাউনদের রক্ত পানি হইয়া যাইত। এই লাদেনের একটা অডিও টেপ প্রকাশিত হলে সারা দুনিয়ায় তোলপাড় লাইগা যাইত। এই লাদেনের থিকা আমাগো নেতা নিজামী ভাই, মুজাহিদ ভাইরা অনেক কিছু শিখছে। আমাদেরও অনেক শিক্ষা নেয়ার আছে। এমন একজন মহান ব্যাক্তির চলে যাওয়ার অর্থ তুমরা এখনো বুঝতেছো না। আল্লাহপাক যেন তুমাদের হেদায়েত দেয়।
আমিঃ আচ্ছা বুঝলাম। কিন্তু এখন আর কি করবেন। উনি তো চলেই গেছেন, উনারে তো আর এখন ফিরায় আনা যাবে না। আমরা সামনে তাকাই না হয়...
ছাগলঃ লাদেন ভাই মরে নাই। লাদেন ভাই বাইচা থাকবেন আমাদের সবার হৃদয়ে। যেই কইব লাদেন মইরা গেছে হেয় সাচ্চা মুসলমান না। তো আমরা এখন যা করতে পারি তা শুনো। লাদেনের মৃত্যুতে আমাদের সরকারের কেউ শোক প্রকাশ করে নাই। এই আমেরিকাপন্থী, ইন্ডিয়াপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা লাগব। আমাদের মিডিয়াতেও লাদেন ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ তো দুরের কথা একবার ইন্নানিল্লাহ পর্যন্ত পড়ে নাই। এরা জানে না কত বড় গজব এদের উপর পড়বে। দেশের সকল মোমিন মুসলমান ভাইদের প্রতি আমার আহবান, ইসলামের প্রতি আপনাদের যদি ন্যূনতম ভালবাসা থাকে, নবীজির প্রতি যদি এতটুকু শ্রদ্ধাবোধ থাকে এবং আল্লাহ রাব্বুলালামিনের প্রতি যদি সামান্য সম্মানও থাকে তাইলে আগামী এক সপ্তাহের জন্য একটা কাল ব্যাজ ধারণ করে থাকবেন। এই ৭ দিন আমরা কোনরূপ গান বাজনা শোনা থেকে বিরত থাকব। এই ৭ দিন আমরা আমাদের এই মহান নেতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পড়ে যাব। আমরা আমাগো সংঠনের পক্ষ থেকে ওসাম বিন লাদেনের স্মরণে শোকসভার আয়োজন করেছি আগামিকাল বাদ আছর। এরপর শোকর্যা্লী বাইর করুম। আপনারা সবাই আমন্ত্রিত। একবার ভাইবা দেখেন এই মানুষটা আমাগো লাইগা, আমাগো দ্বীন ইসলামের লাইগা সারাটা জীবন ব্যয় করে দিছে। আমরা তার স্মৃতির প্রতি সম্মান জানায় এইটুকু কাজ করতে পারব না? এই বিবেকবোধটুকুও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাগো মুসলমান হইয়া জন্মানো বৃথা। যারা এই ৭ দিন শোক সপ্তাহ পালন করবে না তারা হয় কাফির না হয় মুনাফেক, সবগুলা আমেরিকা ব্রিটেন ইন্ডিয়ার চামচা। পরম করুণাময় আল্লাহ এগোরে কোনদিন ক্ষমা করবেন না। আপনি আসবেন তো?
আমিঃ ইয়ে মানে...জ্বি অবশ্যই চেষ্টা করব.. মানে আর কি... যদি কাজ না থাকে তাইলে ...
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×