somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইট ক্লিক মেনুতে Copy To Folder... যোগ করুন

২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজে কোন ফাইল বা ফোল্ডার কপি করতে হলে আমরা সাধারণ যা করি, তা হচ্ছে ফাইল বা ফোল্ডারটির উপর মাউজের রাইট ক্লিক করে প্রাপ্ত কনটেক্সট মেনু থেকে কপি এর উপর ক্লিক করে যে ফোল্ডারে পেস্ট করতে হবে সেখানে গিয়ে শর্টকাট মেনু থেকে পেস্ট এ ক্লিক করি। আমাদের এই ঝামেলা অনেকটাই কমে যাবে যদি রাইটক্লিকের ফলে প্রাপ্ত কনটেক্সট মেনুতে এমন কোন কমান্ড থাকে, যার উপর ক্লিক করলে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, যেখান থেকে সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে উক্ত ফাইল বা ফোল্ডারটি কপি হয়ে যাবে। এর ফলে আমাদেরকে ম্যানুয়ালি গন্তব্যস্থানে প্রবেশ করতে হবে না। উত্‍স থেকে শুধু গন্তব্যের ঠিকানা সিলেক্ট করে দিলেই চলবে।

উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কনটেক্সট মেনুতে Copy To Folder... নামে একটি আইটেম যোগ করে নিতে পারবেন, যেটা আপনাকে ঠিক এই সুবিধাটাই প্রদান করবে। এটা করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CLASSES_ROOTAllFilesystemObjectsshellexContextMenuHandlers ওপেন করুন। এখানে Copy To Folder নামে নতুন একটি কী রেজিস্ট্রি কী তৈরি করুন। এবার Copy To Folder এর ডান পার্শ্বস্থ প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} ইনপুট করুন। এবার এডিটর বন্ধ করে মূল উইন্ডোজে ফিরে এসে যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর রাইট ক্লিক করে দেখুন Send To এর উপরে Copy To Folder... নামে নতুন একটি আইটেম তৈরি হয়ে গেছে।

সংগৃহীত ...
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×