somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

আমি,বিদ্যা সিনহা মিম: এক রাত ১০০০ টাকা: সেই মেয়েটি

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ সন্ধ্যা! ঈদ মোবারক!!!



আশা করি সবাই ঈদের খুশিতে ফুরফুরে মেজাজে আছেন। আর মাত্র দুই দিন পর অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে :(( তাই যতো খুশি মজা করে নিন। ভ্রমণ প্রিয়রা সৌন্দর্যের রানী চট্রগ্রাম চলে আসতে পারেন। আপনাকে শহর ঘুরে দেখানোর জন্য আমি রাজি। আপনার সাথে সাথে আমারও ঘুরাঘুরি হয়ে যাবে।খাওয়া থাকা খরচ কিন্তু আপনার। =p~

এবার আসি মূল পোস্টে।

বিদ্যা সিনহা মিম: একজন সুপারস্টার, একজন মডেল, একজন অভিনেত্রী। একজন সফল ব্রান্ড এম্বাসেডর। ফটো মডেল ও র‍্যম্প মডেল দুইটি ডিপার্টমেন্টেই তিনি নিজেকে সেরা প্রমান করেছেন বহু আগে।বাংলা চ্যনেলে সংবাদ, বাংলা নাটক আর খেলা ছাড়া কোন ভদ্রলোক আর কিছু দেখে বলে আমার মনে হয়না। বিজ্ঞাপন নামের অখাদ্য গুলোর বিরক্তের কথা আর কি বলবো?

ঈদে প্রিয় মডেলের কোন কোন অনুষ্টান আছে দেখার জন্য গুগল সার্স করতেই আমি হতবাক! অনেক গুলো লিংকের মধ্যে একটি লিংক পেলাম বিদ্যা সিনহা মিম এক রাত ১০০০ টাকা। ব্যপুক উৎসাহ উদ্দীপনীয় ক্লিক করলাম লিংক এ। ইউটিউব ভিডিও আসল ১ মিনিট দেখেই বুঝে ফেললাম এটা মিম অভিনীত একটি নাটক যেখানে তিনি কল গাল চরিত্রে অভিনয় করেছেন।

শুধু মাত্র হিটের জন্য এরকম শিরোনাম কেউ ব্যবহার করে তাও প্রিয় মডেল কে নিয়ে!! কম নলেজের একজন মার্কেটিং ছাত্র ও পেশাজীবী হয়ে কেন যেন নিজেই লজ্জা পেলাম!

এখানে ভিডিও আপলোডকারী লীড কে কাস্টোমার এ রূপান্তর করার জন্য এমন আবেদনময়ী শিরোনাম ব্যবহার করেছেন। আপনি যখন ওই লিংক টা দেখে আগ্রহ প্রকাশ করেছেন তখন আপনি ছিলেন আপলোড কারীর লিড। সাধারণত নিষিদ্ধ জিনিসপত্রের প্রতি আমাদের আকর্ষণ বেশী। এই আকর্ষণকেই কাজে লাগিয়ে চালাক ভিডিও আপলোড কারী আপনাকে কখন তার কাস্টোমারে পরিণত করে ফেলছে আপনি টেরই পান নি।ইউটিউবে ফলো করা শুরু করলেন তাকে। মাঝে মাঝে দেখেন কোন নতুন আইটেম আছে কিনা B-)।আপনি হয়ে গেলেন তার কাস্টোমার।লিডকে কিভাবে কাস্টোমারে পরিবর্তন করতে হয় তার সুন্দর বর্ণনা রয়েছে শ্রদ্ধেয় সিনিয়র ব্লগার হাসান মাহবুব এর ইনবাউন্ড মার্কেটিং পোস্টে।


মার্কেটিং খুব উপভোগ্য একটা পেশা। কিন্তু আনইথিকেলি মার্কেটিং করার শিক্ষা কোন শিক্ষক কোন ছাত্রকে দিয়েছে বলে আমার জানা নেই। এসব সাইকোদের সুস্থতা কামনা করি ও তুখোড় ব্রিলিয়ান্ট বিদ্যা সিনহা মিমদের কাছে আমি ক্ষমা চাই। আমরা একদিকে ধর্ষণের বিরুদ্ধাচরণ করি, বড় বড় কথা বলি অন্যদিকে কুরুচীকর অনলাইন নিউজপোর্টাল গুলোকে উসকে দেই। তাদের হিট বাড়িয়ে দেই।অদ্ভুত শিরোনামের সাথে (ভিডিও সহ) যুক্ত করার পর সেই কুরুচি পূর্ণ ভিডিও টি দেখার লোভ সামলাতে পারিনা আমরা নিজেরাই। :)

সেই মেয়েটি:
ঈদের জন্য নির্মাণ হওয়া বিশেষ নাটক সেই মেয়েটি সম্প্রচার করা হবে ঈদের ৩য় দিন রাত ১১:৪৫ মিনিটে আর টিভি তে । নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান খান, বিদ্যা সিনহা মীম, শারমিন আঁখি, আনন্দ খালেদ ও আরো অনেকে।



টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, অরণী ও হিমেল। তারা দুজনেই ঢাকায় থাকেন। দুজনই ভীষণ পরোপকারী। অরণী পেশায় চিকিৎসক। যে কোন বিপদে তারা দুজন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একটা সময় তাদের মধ্যে দারুণ বন্ধুত্বের একটি সম্পর্ক গড়ে উঠে। সেখান থেকে প্রেম। এরপর বিচ্ছেদ। তারপর তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ নেই।এদিকে কাল বৈশাখী এক ঝড়ে রসূলপুর নামে একটি গ্রামের সবকিছু লণ্ড-ভণ্ড করে দিয়ে যায়। তখন সেখানে স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিতে আসেন অরণী। এছাড়ও কয়েকজন চিকিৎসক আসেন। সেই সাথে আসেন হিমেলের মতো কয়েকজন স্বেচ্ছাসেবক। এখানেই এসেই ফের দেখা হয়ে যায় হিমেলের সঙ্গে। যদিও ততদিনে অরণী নতুন সঙ্গী জুটিয়ে ফেলেছেন। শরনার্থী শিবিরে তাদের দেখা হওয়ার পর থেকেই ঘটতে থাকা নানা ঘটনায় এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প। শেষ পরিনতি কি!! মিলন নাকি বিচ্ছেদ!! বাস্তব জীবনে সাধারণত মেডিকেল নন মেডিকেল মিলেনা। এই নাটকে কি ভালোবাসার জয় হবে নাকি বাস্তবতার মতো ছেলেটি হারিয়ে ফেলবে তার ডাক্তার প্রেমিকা কে? পাঠক বাকিটা দেখতে চোখ রাখতে হবে আর টিভির পর্দায়। :)

আমি:
নাটক এর গল্পটি আমার সাথে অনেক মিল। তাই পোস্ট দিলাম। Brigitte Nicole এর একটি জনপ্রিয় উক্তি আছে : " Never apologize for being sensitive or emotional. Let this be a sign that you’ve got a big heart and aren’t afraid to let others see it. Showing your emotions is a sign of strength"
তার এই উক্তি থেকে পোস্ট দেওয়ার উৎসাহ পেলাম। ভুল ত্রুটি নিজ গুণে.....
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×