somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

সুপার মডেল সামিরা খান মাহি । দ্যা রিয়েল ব্ল্যাক ডাইমন্ড।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলা নাটকের নতুন ক্রেজ সুপার মডেল সামিরা খান মাহি । আসল নাম ফারজানা ইয়েসমিন কলি। কালো ও শর্ট মেয়েদের জন্য যেন এক অনুপ্রেরণা।সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মতোই সুন্দর সিলেটী ললনা মাহি। ফটো-শুটে মাহি যেন সিলেটের জাফলং, এর মতো এক নৈসর্গিক সৌন্দর্য। র‍্যাম্পেও ওয়ার্ল্ড ক্লাস মডেল এর মতো হাটে। বাংলাদেশে কথিত আছে দেখতে ফর্সা না হলে ও লম্বা না হলে মডেল হওয়া যায়না। এই ধারণাটাকেই মিথ্যা করে দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই মডেল। তার উচ্চতা মাত্র ৫ ফিট ৪ ইঞ্চি এবং গায়ের রঙ কালো হওয়ার পরও তাকে দেশের শীর্ষ ১০ মডেলের তালিকায় রাখতেই হবে। র‍্যম্প মডেল কিংবা ফটো মডেল দুই ডিপার্টমেন্টেই তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রচুর সাফল্যের পর বর্তমানে বাংলা নাটক এবং ফেসবুকে কন্টেন্ট মার্কেটিং ও ভিডিও মার্কেটিং এও প্রশংসনীয় সাফল্য অর্জন করেন মাহি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও সবাইকে মুগ্ধ করেছেন মাহি। এক কথায় যে কটি ডিপার্টমেন্টে তিনি বিচরণ করেছেন প্রতিটিতেই সফল। দাঁত বাঁকা হওয়ার কারণে কিংবা দেখতে ফর্সা না হওয়ার কারণে যারা হীনমন্যতায় ভুগেন তাদের জন্য মাহি অনন্য দৃষ্টান্ত।


মডেলিং এর পাশাপাশি বর্তমানে অভিনয়েও দুর্দান্ত মাহি। শুধু র‍্যাম্পে হেটে আর ফোটোশ্যুটে এক্সপ্রেশন দিতে দিতে কখনো মঞ্চ নাটক বা থিয়েটার না করেই বাংলা নাটকে দুর্দান্ত অভিনয় করছেন এই র‍্যাম্প কুইন। একদিকে উচ্চতা মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি অন্যদিকে দেখতে কালো তার উপর দাতে সমস্যা। প্রায় দুই বছরেরও বেশি সময় দাঁতে ক্লিপ পরে ছিলেন। এটা নিয়েও অনেক সমস্যা হতো। ব্রাচেস খুলার পর এখন সবকিছু একদম পারফেক্ট আছে। ৬ মাস পরে ব্রাচেস খুলার পর আবার নতুন করে কাজ শুরু করে বাজিমাত।। এখন পুরো মনোযোগটাই নাটকের দিকে দিয়েছেন। এবং খুব অল্প সময়ে খ্যাতি ও সাফল্য দুইটাই অর্জন করতে সক্ষম হয়েছেন।



৮ বছর আগে ‘রঙ আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল হান্ট’ ২০১৪ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে নাম লেখান সামিরা খান মাহি। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করে নিয়েছিলেন প্রথম রানার-আপের স্থান। এরপর একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক, স্যাইলরহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করেন। অভিনয়েও নাম লিখিয়েছিলেন সেসময় কিন্তু তখন ফোকাস শুধু মডেলিংয়েই ছিলো। মাহির আগে বাংলাদেশের কোন র‍্যাম্প মডেল নাটকে এতোটা সাফল্য অর্জন করেছে বলে আমার জানা নাই।

সামিরা খান মাহির র‍্যাম্পের হাটা দেখুন এখান থেকে

সামিরা খান মাহি ‘হি শি’, ‘আমি তো বুঝিনি কখন’, ‘একদিন চাকুরী হবে’, ‘ইমোশনাল ম্যান’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘দ্য ট্যাম্পল রান’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘লুঙ্গিবাজ’, ‘চট্ট মেট্রো’, ‘ইচ্ছার উল্টোপিঠ’, ‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়ারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’ নাটকে অভিনয় করেন। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘ভালোবাসার বৈশাখ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আমেরিকা প্রবাসী সংগীতশিল্পী তানভীর শাহীনের ‘একটাইতো মন’ গানের মিউজিক ভিডিওতে প্রথম মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেন মাহি। এরপর পুলক ও শিরীন চৌধুরীর ‘তুমি যে আমার’ গানেও মডেল হন তিনি।

ব্যস্ততার কারণে ব্লগে তেমন আসা হয়না।মাঝে মাঝে পোস্ট পড়তে আসি। কাজের জায়গা ফ্যাশন ইন্ডাস্ট্রি ও মিডিয়া। তাই ইচ্ছা প্রিয় কাউকে নিয়ে লিখি। মাহি আমার খুব প্রিয় একজন। অনেকবার কাজ করা হয়েছে তার সাথে আশা করছি মাহি খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার জন্য যে কজন মডেল বাংলাদেশে আছে তাদের মধ্যে মাহি অন্যতম বলে আমি মনে করি। গত ৭ই ফেব্রুয়ারি ছিল মাহির জন্মদিন ।

নোট: পোস্টে ব্যবহৃত প্রথম ছবিটি মাহির ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া বাকি ছবি গুলো আমার ব্যক্তিগত।


জন্মদিন উপলক্ষে মাহিকে পোস্টটি উৎসর্গ করা হলো।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×