somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

রাতের বেলা পথে নামলেই বেশ্যা বলে ডাকো বেশ্যা তোমার মগজ পুরুষ মগজ সামলে রাখো।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিতে রাজশাহী ১ নির্বাচনি প্রচারণায় মাহিয়া মাহি।
এই নির্বাচন যে কয়েকজনের জন্য আলোচিত ও মানুষের আলোচনায় এসেছে তাদের মধ্যে মাহি অন্যতম। একজন নায়িকা হয়ে এমপি হতে চাওয়ার অপরাধে - নর্তকি বেশ্যা পতিতা নষ্টা সমাজ নষ্টকারী এমন কোন নোংরা গালি নেই ওকে দেয়া হয়নি।

আমি হক কথা বলি তাই আমি ব্লগে অনেকের কাছে আমি খারাপ। তাও তো হক কথা বলতেই হবে।


দেহ বিক্রি করে দারিদ্রতা ঘুচালে বেশ্যা। স্বামী ১০ বছর সৌদি।ইসলাম বলছে নারীর পক্ষে ৬ মাসের বেশী ফিজিক্যাল রিলেশন না করে থাকা সম্ভব না। সৌদিতে থাকা বাঙালী পুরুষের জনৈক স্ত্রী যদি নিজের চাহিদা পূরণ করতে অন্য কোন পুরুষের সান্নিধ্যে আসে তবে সে বেশ্যা। ৪৫ বছর বয়সী কোন মা যদি তার মেয়ের সাথে ম্যাচিং জিনস আর টপস পড়ে তবে মা মেয়ে দুইটাই নষ্টা। ৪০ বছর বয়সী অথচ ডিভোর্সি কোন মহিলা যদি কোন ছেলের সাথে নতুন প্রেমে পড়ে রেস্ট অফ দ্যা লাইফ এক সাথে কাটাতে চায় তবে এদেশে তাকে বিভিন্ন রকমের খারাপ কটুক্তি শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচবে বলে যে মেয়ে প্রতিষ্ঠিত হতে গিয়ে ৩৭ বছর পার করে দিসে কিন্তু বিয়ে করেনি তাকে সমাজ এবং পরিবার খোটা দিতে দিতে মেরে ফেলবে।


একটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসের ফাঁকে একটু মজা করে বাংলা সিনেমার একটি গানের সাথে অভিনয় করার পর বীর বাঙালী "গেলো গেলো, শিক্ষা-ব্যাবস্থা জ্বলে গেলো " বলে হায় হায় করছে। জানিনা সেটি ভারতের কোন ভিডিও এর এডিট কিনা। কারণ কিছুদিন আগে ভাইরাল হওয়া "কিরিং কিরিং সাইকেল চলে ফেরিওয়ালা যায়" শিরোনামের ভিডিওটি জামাইত্যা ছাগুরা বাংলাদেশী ভিডিও বলে গুজব ছড়াইছিল। যদি ভিডিওটি বাংলাদেশের হয়েও থাকে তাহলে দুইজন নারী বাংলা ছবির গান - "বিধি তুমি বলে দাও আমি কার " গানটির সাথে অভিনয় করলে শিক্ষা ব্যবস্থা কেমনে জ্বলে যায় এটাই বুঝলামনা।


বাঙালী মোল্লাদের মতো ক্লাসলেস পৃথিবীতে আর নেই। হোম পেজ স্ক্রল করতেছিলাম। একটি পোস্ট দেখে চোখ ছানাবড়া হয়ে গেসে। পোস্টের শিরোনাম "ভারতীয় গানের মঞ্চে আজান শোনে কাঁদলেন বিচারকগণ"। প্রথমবার দেখলাম ঘটনা সত্য। একজন হুজুর মঞ্চে আজান দিচ্ছে আর উক্ত গানের সেরা শিল্পী নির্বাচনের অনুষ্টানের বিচারকরা কাঁদছেন। ভাবলাম একি তাজ্জব কারবার! পরে ভালো করে দেখলাম মোল্লা বলদরা সারেগামাপা টাইপের একটি অনুষ্টানের একজন তরুন শিল্পীর গান গাওয়ার দৃশ্য এডিট করে আজান লাগিয়ে দিয়েছে। নিজেরে নিজে থাপড়াইতে ইচ্ছা করল। এইসব বলদ ছলদ আর কতো ইসলামকে হাস্যকর করবে আল্লাহই ভালো জানেন।

একসময় ফেসবুকে একটা পেজ ছিল। " আমি সত্য কথা বলি তাই আমি বেয়াদব "। মোল্লারা রিপোর্ট করে মনে হয় পেজটি খায় দিসে। অনেক বছর হলো পেজটা আর পাচ্ছিনা।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×