somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

ব্লগার চাঁদগাজী/সোনাগাজীকে একটু মানিয়ে নেয়ার অনুরোধ।

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগার চাঁদগাজীর একটাই সমস্যা তিনি অহেতুক মানুষকে খোঁচান। গার্বেজ বা নতুন প্রজন্ম যেগুলোকে গু পোস্ট বলে সেগুলোকে সরাসরি গু পোস্ট বলা ব্লগে বেমানান। ফেসবুক ইনস্টাতে বিষয়টি খুবই স্বাভাবিক। যেমন আমার প্রফেশনে ফটুশ্যুট এর নামে যারা হুদাই উদ্ভট ছবি তুলে সেগুলোকে আমরা গু শ্যুট বলি। ব্লগের একটা স্ট্যান্ডার্ড আছে। ফেসবুকের স্ট্যাটাস কিংবা স্টোরি আর ব্লগ পোস্টের মধ্যে ব্যাপক প্রার্থক্য। এখন ব্লগে কেউ নীতিমালা মেনে যা ইচ্ছা তা লিখতে পারেন। কিন্তু তাই বলে সে পোস্টে গিয়ে সরাসরি গার্বেজ বা গু পোস্ট বললে ব্লগাররা কষ্ট পান। আমরা বড়জোর সমালোচনা করতে পারি তাও গঠনমূলক। কিন্তু কোয়ালিটি পোস্ট লিখতে পারেনা বলে কারও পোস্টকে সরাসরি গার্বেজ বলা ঠিক নয়। তাই ব্লগার সোনাগাজীকে এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

সোনাগাজীর অনেক সমস্যা যেমন আছে কিছু ভালো গুণও আছে। যেমন:
১) তিনি ব্লগে সবচেয়ে বেশি সময় দেয়া ব্লগার।
২) ব্লগে কেউ থাকুক না থাকুক উনি লগ ইন থাকবেনই। কি রাত ২ টা কিংবা ভোর ৫ টা। সবসময় এক্টিভ।
৩) তিনি একজন নিরলস মন্তব্যকারী।
৪) তিনি ব্লগে থাকলে ব্লগ জমজমাট থাকে।
৫) ব্লগে এমন কেউ নেই উনার ব্লগে ঢু মারেনা।
৬) উনাকে ব্যান করা না করা সমান। নিজের ব্লগে পোস্ট দিলেও প্রথম পাতায় পোস্ট না যাওয়ার পরও তার পোস্ট সর্বাধিক পঠিত ও মন্তব্য প্রাপ্ত হয়ে থাকে।
৭) উনি একজন সত্যবাদী।
৮) কাউকে গালিগালাজ করেন না।
৯) একজন নিবেদিত প্রাণ ব্লগার।
১০) যে-কোন ব্লগারের বিপদে উনি অস্থির হয়ে উঠেন।

লক্ষ্য করুন তার খারাপ গুণ শুধু ১ টা। হুদাই খোচানো ও ব্যাক্তি আক্রমণ মূলক সমালোচনা। আর কোন দোষ কিন্তু নেই। আর উনাকে ব্যান করলে তো কারও কোন লাভ নাই। উনাকে যারা লাইক করেন না তারা হয়তো সাময়িক আনন্দ পাবেন কিন্তু কোন লাভ হবেনা। বরং উনি থাকলে ব্লগের ভালো হবে বলেই আমার ধারণা।

ব্লগ জমাতে পারাটা আর্ট। এটা সবাই পারেনা। আড্ডাবাজি, ক্যাচাল, ব্যাক্তি আক্রমণ এগুলো এখন ব্লগাররা পছন্দ করেনা। ব্লগে বিনোদন না থাকলে ব্লগিং বোরিং। আমি এই মাস ব্লগে আছি। সবাইকে (ছাগু ও কাঠমোল্লা ছাড়া) এক্টিভ হওয়ার অনুরোধ জানাচ্ছি।

তাই উনাকে একটু মানিয়ে নেয়ার জন্য সকল ব্লগারদের অনুরোধ করছি। একই সাথে ব্লগার সোনাগাজীকে অহেতুক খোচাখুচি না করার অনুরোধ জানাচ্ছি। এই পোস্টের মাধ্যমে আমার সমমনা সকল ব্লগারকে ব্লগে একটিভ হওয়ার অনুরোধ করছি। তবে পোস্ট দেয়ার আগে তথ্য উপাত্ত নিয়ে ভালো করে যাচাই-বাছাই করার আহবান জানাচ্ছি। কোন ভাবেই যেন গুজব না ছড়ানো হয়। বাঁশের কেল্লার এডমিন আর ব্লগারদের মধ্যে অনেক প্রার্থক্য। তাই বাশের কেল্লার এডমিন মার্কা কাজ করা থেকে বিরত থাকতে হবে।

আসুন আমাদের দেশ ও দেশের মানুষের পক্ষে লিখি। ফ্যাসিবাদ ও রাজাকারের বিরুদ্ধে লিখি।

জয় বাংলা।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

ব্লগে সোনাগাজী ফ্রন্ট পেজ ব্যান মুক্ত হলে আমি খানা পিনার পোস্ট দেই। এবারও তার ব্যান মুক্তি উপলক্ষে সামান্য খানাপিনার আয়োজন।

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×