somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী তবে সেটা আমাদের মন মতো হতে হবে।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পুজা উপলক্ষে সুন্দর ব্যানার আপলোড এর জন্য।


হিন্দু ভাই বোনদের বিজয়া দশমীর শুভেচ্ছা। আমাদের এই বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল কিংবা মুসলিম। সবাই মিলে এই দেশ। সং্খ্যলঘু বা সং্খ্যগুরু নামক জঘন্য বিষয় আমার ভালো লাগেন। আমি একজন মডারেট মুসিলিম। আমার ধর্ম আমারে শিক্ষা দেয় অন্য ধর্মের লোকেদের সম্মান করা আমার ঈমানী দায়িত্ব। কারণ ইহা আমার রবের নির্দেশ। যদি আমি তা না মানি তাহলে আমি মুসলিমই না। অন্য একটি ধর্মের লোকেরা পুজা সেলিব্রেট করছে সেখানে গিয়ে ইসলামি গান গাওয়া শুধু পুজা পালনকারী দের প্রতি অত্যাচারই না বরং সরাসরি পবিত্র দ্বীন ইসলামকে অসম্মান অবমাননা ও হেয় প্রতিপন্ন করা।

প্রিয় হিন্দু ভাই-বোন গণ,
অনুগ্রহ অনুগ্রহ করে বাংলাদেশের কথিত ইসলামি দলগুলোকে দিয়ে ইসলাম ধর্মকে মূল্যায়ন করবেন না। আমরা মুসলিমগণ নবী মুহাম্মদ স: কে নবী রাসুল ও নেতা মানি। তিনি বলেছেন যারা অমুসলিম দের উপর অত্যাচার ও জুলুম করে তারা আল্লাহ ইসলাম ও নবীর দুষমন। আমরা ডে অফ জাজমেন্টে বিশ্বাস করি। মুহাম্মদ স: বলেছেন - ডে অফ জাজমেন্ট এ তিনি সে মুসলিম দের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা অমুসলিম দের উপর অত্যাচার করেছে।

আপনারা যদি মিডল ইস্টে ঘুরতে যান দেখবেন সেসব দেশে অন্য ধর্মের লোকেদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশেষ করে আপনি যদি দুবাই যান সেখানে ল্যাংটা হাটলেও আপনি নিরাপদ।

আমি জানি আপনারা এই পূজায় ভালো নেই। ভারাক্রান্ত মন। জঙ্গি হামলার ভয় আপনাদের মন ভরে পুজা করতে দেয়নি। কিন্তু আপনারা ধৈর্য্য হারা হবেন না। জালিমের পতন অনিবার্য। শুধু কিছু সময়ের অপেক্ষা। জীবন একটাই। মৃত্যু অনিবার্য। দেখুন ঢাবিয়ান নামক একজন হত্যার উদ্দেশ্যে তার সাথে যাদের মতের অমিল তাদের তালিকা প্রস্তুত করেছে। হাসিনার পতনের পরের দিন ভুয়া মফিজ নামক একজন মন্তব্য করছিল "কেউ যেন পোস্ট ও মন্তব্য ডিলিট করতে না পারে"। তারপরও দেখুন আমি নিজের নামে লিখছি। কারণ আমি জানি আমার মওত ঠিক সেভাবে হবে যেভাবে আল্লাহ আমার মওত লিখে রাখছেন। আর এটাই ঈমান।


ছবি- আমি।
আমার সাথে কয়েকজন হিন্দু সহকর্মী কাজ করেন। আমরা যেমন ঈদের ড্রেস এর জন্য একসাইটেড থাকি, ওরাও পুরা বছর পূজার জন্য অপেক্ষা করে। পুজার জন্য স্পেশাল শাড়ি কিনে। উপরে দেয়া ছবিটি দেখুন। বাঙালী নারী কোন উৎসবে যখন শাড়ি পরে তাকে অপরূপা লাগে। কিন্তু অধিকাংশ মৌলবাদীরা যেহেতু পুরুষের প্রতি এডিকটেড তাই নারীর সৌন্দর্যের প্রতি জেলাস।

মন্টপে গিয়ে ইসলামি গজল গাওয়া,কট্টর উগ্রবাদী হয়েও তাদের মন্টপে গিয়ে মন্ত্র পড়া ভন্ডামি ও নষ্টামি। অনুগ্রহ করে ভন্ড ও নষ্ট ও কোরানের নির্দেশ অমান্যকারীদের দিয়ে ইসলামকে জাজ করবেন না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮
২৩টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিক্রির জন্য নয় : সবুজভূমিতে রক্তপাত চাইনা !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৭


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন যেখানে, গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ছবিতে উপস্থাপনা বোর্ডটি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭৮

লিখেছেন রাজীব নুর, ২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩



শীত শেষ। ঢাকায় শীত শেষ।
এখন রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। গ্রামে শীত কেমন জানি না। তবে ঢাকায় শীত চলে গেছে। মাত্র কয়েকটা দিন শীত পেলাম। অবশ্য কিছু... ...বাকিটুকু পড়ুন

=খালি হাতেi যেতে হবে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫


যতই করি বাহাদুরি
যেতে হবে খালি হাতে
রয়ে যাবে বিত্ত বৈভব
যাবে না তার কিছু সাথে।

হিংসা বিদ্বেষ আর অহংকার
মনে নিয়ে জীবন কাটাই
হায় বুঝি না আমরা ঘুড়ি
অন্য কেহ ধরছে নাটাই।

সুতাতে টান পড়বে যখন
সকল ছেড়ে... ...বাকিটুকু পড়ুন

মুজিব থেকে সজীব ........‼️

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪



প্রায়ই অমুক তমুক অক্সফোর্ড, কেমব্রিজ,হাভার্ডে পড়েছে বলে হাইপ তোলা হয় বাংলাদেশের রাজনীতিতে... ভাবখানা দেখানো হয় এমন বাংলাদেশের রাজনীতিতে এসব প্রতিষ্ঠান থেকে কেউ কখনো আসেনি। অথচ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪


বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং সম্পৃক্ততা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঘটে যাওয়া কূটনৈতিক বৈঠক এবং আলোচনাগুলো বিশ্লেষণ করলে বাংলাদেশের আসন্ন নির্বাচন... ...বাকিটুকু পড়ুন

×