somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস ও কপটতা

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলাম প্রথমেই বলে কিছু বিষয়ে বিশ্বাস স্থাপন করতে । তারপর বলে যাচাই করতে । অবিশ্বাসীরা প্রথমেই প্রশ্ন তোলে যাকে দেখাই যায় না তাকে বিশ্বাস করব কেন ?? কিন্তু একটা জিনিস হয়তো তারা বোঝে না বিশ্বাস এমনি এমনি জন্মায় না, বিশ্বাসের জন্য এমন কিছু উপাদান উপস্থিত হওয়া লাগে যার দ্বারা বিশ্বাস করা যায় । আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেন ?? সবাই বিশ্বাসী এই প্রমাণ তারা দিয়েছে ?? না হয়তো , তবে তাদের কার্যকলাপ আপনাকে বিশ্বাসী ভাবতে সহায়তা করেছে । ইসলামে বিশ্বাসের জন্য এমন অনেক উপাদান আছে কিন্তু অবিশ্বাসীরা সেগুলো দেখে না , দেখতে চায় না । তবে ধর্মের ব্যাপারে তারা অবিশ্বাসী হলেও অনেক বিষয়ই আছে তারা যাচাই না করেও অবলীলায় বিশ্বাস করে ! তারা যে কপট সেটার প্রমাণ তাদের এই বিশ্বাস গুলোর দ্বারাই বোঝা যায় । প্রথম আলো বা নামী কোন পত্রিকার সংবাদ অথবা নামী কোন বিজ্ঞানীর পরীক্ষা তারা অবলীলায় বিশ্বাস করে কিন্তু সেগুলো তারা নিজে যাচাই করেনি । তবে মুহাম্মাদ (সাঃ) কে বিশ্বাস করতে আমাদের অসুবিধা কোথায় ? সেই সময়ের শত্রুরাও মুহাম্মাদ (সাঃ) এর চরিত্রে মুগ্ধ ছিলেন কিন্তু এখন অবিশ্বাসীরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে ! কুরআন এমন অনেক বৈজ্ঞানিক সত্য তথ্য দিয়েছে যে সময় সে সময় সেগুলো কল্পনা করাও কঠিন ছিলো । এছাড়াও আরও অনেক ভবিষ্যৎ বাণী দিয়েছে যে গুলো পরবর্তীতে সত্য হয়েছে । মুহাম্মাদ (সাঃ) দৈনন্দিন জীবনে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা যেকোন সময়ের যে কোন মানুষের জন্য উদাহরণ স্বরুপ । তাছাড়া তার প্রতিটি কাজই ছিলো মানুষের জন্য কল্যাণমুলক যা ঐতিহাসিক গণ এবং সে সময়ের মানুষজনও মেনে নিয়েছে । তার সিদ্ধান্তগুলো ছিলো বিচক্ষণ, তার মানবীয় গুণাবলি ছিলো অসাধারণ । তারপরও অবিশ্বসীরা তাকে পছন্দ করে না ! তাকে নানা আজেবাজে কথা বলে ! নিশ্চিত ভাবেই তারা কপট । তারা যদি তাদের কুযুক্তি দিয়েও তার দু-চারটা বিষয়ে আপত্তি তুলে বিজয়ী হয় তারপরও তার অন্য ভালো কাজগুলো তো আর বিলীন হয়ে যাবে না । তারা সেগুলো তো স্বীকার করতে পারতো কিন্তু তারা তা করে না কারণ তারা কপট । তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , ডারউইন , অ্যরিস্টটল বা আরও অনেকের ভালো দিক দেখতে পায় যদিও তাদেরও অনেক বড় বড় ভুল ছিলো । তারা তাদের কে মহৎ ভাবে তাদের কাজের জন্য । কিন্তু মুহাম্মাদ (সাঃ) অসংখ্য ভালো কাজ থাকাও সত্তেও তারা তার ভালো কাজ খুঁজে পায় না ! কই আমরা তো তাদের ভালো কাজ নিয়ে সংশয় প্রকাশ করি না ! নিশ্চিত ভাবেই তারা কপট । তারা ইসলাম কে তার ধর্মগ্রন্ত দ্বারা বিচার করে না (সে ক্ষমতা তাদের নাই) তারা বিচার করে আইএস কি করলো , আল কায়দা কি করলো সেটা দ্বারা ! তারা নিশ্চিত ভাবেই কপট । তারা নিজেদের পছন্দের জিনিসগুলোই সব জায়গায় দেখতে পছন্দ করে তাই নিজেদের অপছন্দের জিনিসগুলো না দেখেই তার সামলোচনা করতে থাকে । তারা রেফারেন্সের নামে ভগ্ন তথ্য উপস্থাপন করে । নিশ্চিত ভাবেই তারা কপট । আপনার আমার কিছু ভালো না লাগলে হয়তো বলতে পারি সেটা আমার ভালো লাগে না কিন্তু আপনি কখনোই বলতে পারেন না সেটা থাকা উচিত নয় । কিন্তু তারা পারে কারণ তারা কপট , তার বিদ্বেষী ! তারা বিশ্বাসী নয় অবিশ্বসীও নয়, তারা কপট , তারা বিদ্বেষী , তারা সংকীর্ণমনা ………
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×