প্রেম করে উজাড় করলে হয় ভালোবাসা আর জোর করে উজাড় করলে হয় ধর্ষণ !
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণতন্ত্র , শাসন ব্যবস্থার মধ্যে নাকি সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা ! সেখানে নাকি সব জনগণের সমান অধিকার ! কথাগুলো ভাওতাবাজি ছাড়া কিছু নয় ! প্রতি ৫ বছরে একবার আমার ভোট নিলো তারা আর বাকি সবকাজের মালিক হয়ে গেল তারা ! বাহ ভালো না ! এখন আমার পক্ষে(ভালো) কাজ করুক আর বিপক্ষে (খারাপ) করুক আমি দর্শক ! আমি যে ভোট দিয়ে তাকে সবকিছু দিয়ে দিয়েছি, ঠিক প্রেমের মতই ! আরেক ধরনের শাসন ব্যবস্থা আছে যেখানে আমার ভোটের দরকার নাই , সমান অধিকারের বুলিও নাই কিন্তু সেই একই ফলাফল ; আমার পক্ষে(ভালো) কাজ করুক আর বিপক্ষে (খারাপ) করুক আমি দর্শক ! এটা ঠিক ধর্ষণের মতই ! তবে দুই ব্যবস্থার ফলাফল আমার মত মানুষের কাছে একই । আমার বিপক্ষে বড় কোন সিদ্ধান্ত গেলে আমি যদি রাস্তায় নামি তাহলে আমার টাকায় দেওয়া বেতনভোগী আমাকেই লাঠিপেটা করে গণতন্ত্রে ! আমি গ্রামে বাস করি তাই আমার বিদ্যুৎ লাগে কম ! তাইতো গরমের সময় সাররাত্রি বিদ্যুৎ থাকে না গ্রামে ! আমার সমান অধিকার গণতন্ত্রে ! আমি বেশি কিছু বললে আমার স্থান হয় জেলে ! আমার বাকস্বধীনতা গণতন্ত্রে ! গণতন্ত্র আমার প্রেম তাই সে কথায় সম্পর্ক ভাঙ্গার অজুহাত দেয় ! স্বৈরাতন্ত্র এসবের ধার ধারে না, আমি চাইলেও প্রেম দেয়, না চাইলেও দেয় ! কিন্তু ফলাফল সেই একই ! যে ব্যবস্থাই হোক সবার কাজ একটাই , শাসন করো আর শোষণ করো হোক সেটা প্রেমের নামে অথবা জোর করে ...
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন