তাকে আর মনে পড়ে না
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে তার কথা ভেবে নিঃশ্বাস ফেলতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে তাকে ছাড়া পৃথিবী ভাবতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে রাতে তার কথা ভেবে ঘুমাতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে তাকে দেখার জন্য স্থির থাকতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে তাকে ভেবে অশ্রু কণা লুকাতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে তাকে দেখার জন্য চোখ জোড়া বুজতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে তার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা দমাতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে মনে তার যাতায়াত আটকাতে পারি না !
তাকে আর মনে পড়ে না !
শুধু মাঝে মাঝে প্রতিমুর্হুতে তাকে ভুলতে পারি না !
তাকে আর মনে পড়ে না ….
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



