somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদক বিরোধী অভিযান ও কিছু কথা ..

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে দেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মাদক বিরোধী অভিযান । মাদক বিরোধী অভিযান খুবই ভালো পদক্ষেপ কিন্তু অভিযানে যখন মানুষ মারা হচ্ছে তখন সেটাকে আর ভালো বলা চলে না । একটা মানুষকে বিচারের মুখোমুখি দাড় না করিয়েই সরাসরি হত্যা মানবতা পরিপন্থী । আর অপরাধীদের যদি এইভাবেই হত্যাই করা হয় তবে শুধু সেটা মাদক বিরোধী অভিযানে হবে কেন ? আর দেশে বিচারের জন্য এত আইন প্রণয়নেরই বা দরকার কি ?!! বিচার তো আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই হয়ে যাচ্ছে !! যারা সমর্থন করছেন এই ধরনের হত্যাকে তাদের বলতে চাই, আপনারা কি মাদকাসক্ত ?? মনে হয় না । মাদক ব্যবসায়ীরা কি কাউকে জোর করে মদ খাওয়াচ্ছে যে তাদের গুলি করে মারতে হবে !! কই আমি তো নেশা করি না । আমার আশপাশেও নেশার দ্রব্য ওহরহ পাওয়া যায় । যে মাদক কিনে খায় তারা কি অপরাধী নয় ?? মাদক ব্যবসা গড়ে উঠলো কেন ?? না ভাববেন না আমি মাদক ব্যবসায়ীদের দালালী করতেছি !! অবশ্য যারা গুলি করে মানুষ হত্যা জায়েজ ভাবতেছে তারা আমাকে দালাল ভাববে না এইটা বলা যায় না !! একটা হাদিস আছে যে, সকল পাপের জননী বলা হয় মিথ্যাকে । আপনারা যারা এই মাদক অভিযানের হত্যাকে সমর্থন করতেছেন তারা জানেন কি নেশার জননী কি ?? বিড়ি , সিগারেট !! বিশ্বাস হয়না ?? দেখুন তো আশপাশে কোন নেশাখোর পান কিনা যারা কোনদিন বিড়ি খায়নি একেবারে মদ-গাজা খাওয়া শুরু করছে । বিড়ি-সিগারেট তো বন্ধ করতে বলেন না !! অনেকেই বলে বেড়াচ্ছেন এই মাদকের কারণে শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে । হ্যাঁ যাচ্ছে হয়তো , তবে সে দায় কেন শুধু মাদক ব্যবসায়ীর ?? তারা কি বাড়ি বাড়ি সাপ্লাই দেয় নাকি ! যে মানুষটা নিজের ভালো বোঝে না, পরিবারের মানুষকে ভালোবাসে না সেও কি অপরাধী নয় ?? তাদেরকেও হত্যা করতে বলেন যেন পরবর্তীতে তারা আর কাউকে নেশার দিকে টানতে না পারে । একটা মানুষের জীবনের মুল্য কত ধারণা আছে ?? নিজের পরিবারের কেউ ক্রসফারায়ে মরলেই বুঝতে পারবেন কি ব্যাথা !! আপনার সন্তান যদি গাজা খায় আপনি তাকে গাজা খাওয়ার অপরাধে ক্রসফায়ারে দিতে পারবেন ?? মাদক ব্যবসায়ীরা তো কাউকে গাজা-মদ জোর করে খাইতে বাধ্য করে না তবে তাদের কেন বিচার না করে আপনি জীবন নিয়ে নিতে বলেন ?? আর যারা মরতেছে তারা যদি প্রকৃতই অপরাধী হয়ে আর তাদের তালিকা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থেকেই থাকে তবে কেন এতদিন তাদের বিচার হল না ?? এই দায় যাদের তাদের কেন বিচার হবে না ???
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×