somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমন্ত আগ্নেয়গিরি

২২ শে মে, ২০১৯ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছেলেটা , ক্লাসের সবচেয়ে ভগ্ন স্বাস্থ্যের যে টুনি নামেই সর্বাধিক পরিচিত ছিল । যার মুখে হাসি সবসময় লেগেই থাকতো , কোন কিছুতেই রাগ করতো না। কোথায় সে আজ ?? জানি বেচেঁই আছে ! এখনও কি তার স্বাস্থ্য তেমনই আছে ?? তার কি এখনও মুখে হাসি লেগেই থাকে ?

ক্লাসের সবচেয়ে মেধাবী সেই মেয়েটা, যার সাথে প্রথম স্থান অধিকার করার প্রতিযোগতা চলত বাকি সবার। যে পড়া করে আসতো প্রতিদিন ক্লান্তিহীনভাবে । যাকে দেখে ভাবতাম কিভাবে পড়ে সে যে কোনভাবেই আমরা তাকে টপকাতে পারিনা? কোথায় সে আজ ? সে পড়া শেষ করতে পেরেছিল ?? কেমন আছে এখন?

ক্লাসের সবচেয়ে পাজি ছেলেটা যার কাজই ছিল সবাইকে খোচানো । ক্লাসের প্রায় সব ছেলেকেই পেছনে লেজ বেধে যে ঘোরাতে পুরো স্কুল । কোথায় সে ? কেমন আছে ? এখনো সেকি পাজিই আছে ?

সেই মেয়েটা, যার গালে টোকা দিলে হয়তো রক্ত বের এমন মুখখানি ছিল যার। যার মুখে সবসময় প্রশান্তির ছায়া লেগেই থাকতো। কোথায় সে ? সেকি এখনো তেমনই আছে ? নাকি পিস্ট হয়েছে সংসার যাতাকলে ?

যার কথাতে লজ্জায় মুখ লুকাতো মেয়েরা সেই দুষ্টু ছেলেটা, যার কাছে দীক্ষা নিতাম সবাই। যার কথায় কথায় দুষ্টুমিতে মাতিয়ে রাখতো পুরো ক্লাসকে কোথায় সে ? কেমন আছে ? সে কি শান্ত হয়েছে ?

ক্লাসে যার মুখ দিয়ে কোন কোথাই বেরুতো না, সেই মেয়েটা যার মুখে মায়া লেগেই থাকতো । যার মুখে তাকালেই শান্ত কাকে বলে বোঝা যেত, হ্যাঁ সেই কেমন আছে ? তার মুখে এখন কি কথার ফুলঝুড়ি ছোটে? নাকি এখনও সে শান্তই ?

ক্লাসের সবচেয়ে ধার্মিক ছেলেটা, যে বড় ভাই নামেই পরিচিত ছিল। যে বইয়ের প্রতি পাতা উল্টাতেই বিসমিল্লাহ বলত । কোথায় সে, কেমন আছে?

সেই মেয়েটা যার সাথে প্রেম করার ইচ্ছা পোষণ করতো সবাই। যার মুখের সেই রুপখানি যা দুর্বল করতো সবাইকে । কোথায় সে? এখনও সেকি তেমনই আছে নাকি সব হারিয়েছে ?

সেই ছেলেটা যাকে ঠকাতো সবাই, যার বোকামিতে হাসতো সবাই । কোথায় সে ? কেমন আছে ? সেকি চালাক হয়েছে?

তালগাছের মত লম্বা সেই ছেলেটা, যার পাশে দাড়ালে নিজেকে ছোট বাচ্চা মনে । যার ডাকনামই ছিল লম্বু । কোথায় সে ? কেমন আছে ?

সেই মেয়েটা যার মুখে সবসময় কথার খই ফুটতো আর হাসির বন্যা বইতো । যার বাচালতার জন্য সবার কাছে বুনু নামে পরিচিত ছিল , কোথায় সে ? কেমন আছে ?

সেই ছেলেটা, যার বাবা বিভিন্ন সবজির চাষ করতো । যার গুণে ছেলেটার নামই হয়েছিল টমেটো ! কোথায় সে কেমন আছে ?
ত্রিকেটে সবচেয়ে গতিতে বল করতো, যার বাবার নাম সামছু ছিল বলে তার নামই হয়েছিল কোপা সামছু । কোথায় সে ? কি করে এখন সে ?

কোথায় সবাই তারা যারা ক্লাসের পূর্ণতা দিয়েছিল নিজেদের উপস্থিতিতে, অমুল্য করেছে আমার স্মৃতিকে ?? তারা কেমন আছে ??

মাঝে মাঝেই তাদের জন্য বুকটা ডুকরে ওঠে, সবাই যেন স্মৃতির এক একটা ঘুমন্ত আগ্নেয়গিরি ….
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ রাত ৩:৪৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×