somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমেষু!

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমেষু,

কেমন আছো?
অবান্তর প্রশ্ন, জানি খুবই ভাল আছো তবুও এটার চাইতে ভালো কোন প্রারম্ভিক কথা আসলে খুঁজে পেলাম না।
আজকে ১১ মার্চ, আমার কাছে একটা বিশেষ দিন। কেন বিশেষ দিন সেটা কি তোমার মনে আছে? না থাকবারই কথা অবশ্য, সবারই কাছেই যে সব কিছু বিশেষ' হবে তার তেমন তো কোন কথা নেই। আমি আশাও করি না যে তুমি মনে রাখবে।
দার্জিলিং ঘুরতে গিয়ে একবার পাহাড়ের ঢালে ঝাউ বনের মধ্যে রেডোডেনড্রন ফুলের বন্যা দেখেছিলাম, সে যে কি অপূর্ব দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না! এরপর যে ক'দিন ছিলাম ওখানে ম্যাল ঘুরে আসার সময়ে একবার করে দেখে আসা রুটিন হয়ে গিয়েছিল, ফিরে আসার পরে ভুলে গেছি তার কথা।

আমার মাঝে মাঝে নিজেকে সেই র‌্যাডোডেনড্রন ফুলের মতো মনে হয়।

১১ মার্চের কথা বলছিলাম, অনেক কাল আগে আজকের এই কুক্ষণে কিংবা অসময়ে ঝিমঝিম এক দুপুরে অন্যরকম' এক তোমার সাথে দেখা হয়েছিল আমার।
তোমাকে মেহেগুনির ফুল দিয়েছিলাম আমি আর তুমি খুবই লাজুক লাজুক মুখ করে আমাকে এই এত্ত গুলো লাল গোলাপ কিনে দিলে।
পড়ন্ত বিকেলের আলোয় রিক্সায় করে যখন মহাসড়ক ধরে উড়ছিলাম আমরা, তখন সেই গোলাপ দেখে মানুষজন হা করে তাকিয়ে ছিল আমার দিকে; কি সব কান্ড!

সেই গোলাপ এখনও আছে আমার কাছে, লাল রং ধুসর হয়ে গেছে শুধু।

তোমার কি মনে পরে কখনো গোলাপি রাজকন্যার কথা? মনে পরে না আমি জানি, আমিও যে রাতদিন তোমাকেই ভাবি তেমন নয়।
তবে মাঝে মাঝেই খুব মনে পরে যায়, সেদিন টি.এস.সির পাশ দিয়ে আশার সময়ে দেখলাম সেই গাছটা, গোলাপি ফুলে আবার ছেয়ে আছে। গাছটাকে দেখে তোমার কথা একবার মনে পরলো, রিক্সায় ঝাকুনি খেতে খেতে শক্ত হয়ে যখন হুড ধরে বসি তখন মাঝে মাঝে তোমার কথা মনে পরে যায়, জোৎস্নার দিনে বিশাল রূপালি চাঁদের আলো চারপাশ ভেসে যায় কিংবা সন্ধ্যার গোধুলি আলোয় যখন মেঘ গুলো লাল-নীল নানা রঙের হয়ে যায় তখন মনে পরে বহুদিন তোমাকে টেক্সট করি না 'এখনই আকাশ দেখো' বলে, এমন কি কাঁচ ঘেরা দোকানে বসে খেতে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি দেখলেও তোমার কথা মনে পরে... হা হা হা; কি অদ্ভুত!!

আমি জানি এমন করেই বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্তে বিভিন্ন সময়ে তুচ্ছ সব কারণে তোমাকে মনে পরতে থাকবে, এর হাত থেকে আমার রেহাই নেই। অথচ আমি চাই না মনে করতে ভুলতে চাই,এই জন্য লোবো আর জেমস ব্লান্টের গান শোনাই বন্ধ করে দিলাম, ঢাকার অনেক জায়গায় এখন আমি আর যাই না, বেশ কিছু নগর পথও বন্ধ করে দিয়েছি নিজের জন্য।
তোমাকে মাঝে মাঝে ঘৃনাও করতে চাই, আমি চাই খুব রাগ হোক তোমার উপর কিন্তু এমনই অভাগা আমি যে সেই ক্ষমতাটাও ঈশ্বর আমাকে দেয়নি।


ভাল থেকো,


গোলাপি রাজকন্যা
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×