somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা ঘর

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ধানমন্ডির রাস্তায় রিক্সা করে আশার সময়ে দেখলাম 'চা ঘর' নামের সেই বাশেঁর বেড়ায় আটকানো ছোট্ট দোকানটা ভেঙ্গে এপার্টমেন্ট করা হচ্ছে। দেখে এমন মন খারাপ হলো আমার, তোমার কি মনে আছে এখানে আমরা তিন দিন এসে বসেছিলাম! একদিন তুমি টেবিলের উপর হাতের ভর রেখে সামনে বসা আমার দিকে ঝুঁকে কি যেন বলতে এসে টেবিলের কাঁচের টপটা প্রায় উল্টে ফেলেছিলে হা হা হা, কি সব কান্ড যে তুমি করতে!

অফিস আশা-যাওয়ার পথে আমার উৎসুক চোখ দোকানটা খুঁজে বের করতো সব সময়ে, আমি যেন দেখতে পেতাম একটা মেয়ে কি মুগ্ধ চোখে একটা ছেলের দিকে তাকিয়ে আছে, এরপর রিক্সায় করে সন্ধ্যার বাতাস গায়ে মাখতে মাখতে ছেলেটা মেয়েটার কাঁধে হাত রেখে বিল উইদার্সের এইনাট সান সাইন হোয়েন সি গন' গানটা গুনগুন করছে।
মানুষের মস্তিস্ক আসলে অপ্রয়োজনীয় স্মৃতি গুলো যত্ন করে তুলে রাখতে পছন্দ করে, কোনই মানে হয় না এর।

তোমার সাথে কাটানো সুন্দর সময়গুলোর জন্য তোমাকে ছোট্ট একটা ধন্যবাদ দিতেই হয়, যদিও এখন আমি জানি যে সেই সময়টা আসলে তোমার নিছকই সময় কাটানো ছিল!
জানো সেদিন আমার খুব খারাপ লেগেছিল যেদিন জানলাম তুমি তখন মনে মনে অন্য কারো কথা ভাবতে, অন্য কারো জন্য প্রস্তুত করছিলে নিজেকে। ফ্যাচফ্যাচ করে কান্নাকাটি একদম আমার ধাতে নেই, তুবও কেন জানি সেদিন কোন কিছুই বাধ মানছিল না, নিজেকে কোন ভাবেই সান্তনা দিতে পারছিলাম না আমি। আর আমার সেই ব্যাকুলতা দেখে তখন কি নির্বিকার ভাবেই না তুমি বলেছিলে, এমন তো কোন কথা ছিল না!!
হ্যাঁ সত্যিই কোন কথা ছিল না, কোন প্রতিশ্রুতি ছিল না, একেই সম্ভবত বলে বিশেষ সুবিধা জনক বন্ধুত্ব; ফ্রেন্ডস উইথ বেনিফিট!
অথচ তুমি যখন কাছে আসলে আমার, তোমার কথায়, হাসিতে, ছোঁয়ায় আমি কোন লোভ দেখিনি, কোন স্বার্থপরতা দেখিনি' আমি কি এতটাই অন্ধ ছিলাম, অবিশ্বাস্য লাগে আমার!
ইদানিং একা হলেই আমার গা ঘিনঘিন করে, কেউ একজন বিন্দু মাত্র ভালো না বেসে আমাকে ছুঁয়ে দেখছে, সেই স্পর্শের কথা মনে করে আমার বিবমিষা জাগে। বাথটাবে পানি ভর্তি করে সাবানের ফেনায় আমি ডুবে গিয়ে সব ধুয়ে মুছে ফেলতে চাই, সব ছোঁয়া, সব স্পর্শ;ভীষন গা ঘিনঘিন করে আমার.....ভীষন!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×