মন ভাল নেই
২৪ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা ভাল নেই। দেশে সবকিছুই যেন কেমন ঘোলাটে হয়ে গেল। এই দেশ কি কখনই দূর্ভোগ থেকে বের হয়ে আসতে পারবে না ?
গতকাল শুনলাম আর্মি আজিজ সুপার মার্কেটের উপরের ফ্ল্যাটগুলিতে বসবাসরত ছাত্রদের উপর তান্ডব চালিয়েছে। কারণ অজানা। আজিজ মার্কেটের সামনে সেদিন আর্মির একটা পিকআপ পোড়ান হয়েছিল। আমার মনে হয় এর সাথে এই তান্ডবের একটা যোগসূত্র আছে। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সেইসব লোকদের খুজে বের করার ক্ষমতা নেই, তাই সম্ভাব্য প্রত্যক্ষদর্শী হিসেবে আজিজ মার্বেটের ছাত্র বাসিন্দাদের বলী দেয়া হলো।
আজ ঘুম থেকে উঠে ইন্টারনেটের এক ব্লগ সাইটে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ আনোয়ার হোসেন কে নাকি গ্রেফতার করা হয়েছে। জেনারেল মঈন ইউ আহমদের অবশ্য চিন্তার কিছু নাই, কারণ চাচা তার পাশে আছেন। চাচা’কে চিনলেন না ? আরে বুশ চাচার কথা বলছিলাম। ঢাকাস্থ মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতি দিয়েছে। সরকারকে সমর্থন জানানোর পাশাপাশি তারা এদেশের জনগণকে শান্ত ও সহনশীল থাকার পরামর্শ দিয়েছে। পাঠক, আপনি কি আমেরিকার এই আচরণে স্তম্ভিত ? আপাততঃ হজম করে যান এটা। কারণ আমি এবং আপনি উভয়েই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পশ্চিমা কূটনীতিকদের লাই দিয়ে এপর্যায়ে এনেছি। সুতরাং চড় মারতে হয় তো চলেন যার যার নিজের গালেই মারি।
আজ এপর্যন্তই। ভাল থাকবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি
বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন