somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁকা চোখে : বিশ্ব নারী দিবসে দূর্নীতি বিরোধী কনসার্ট

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের কেলা রেডিও শুনিতেছিলাম আর টুকটাক কাজ করিতেছিলাম। হঠাত শুনিলাম রেডিও জকি একখানা ঘোষনা ফরমাইতেছেন। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে গুলশানে বি - শা - ল দূনীতি বিরোধী কনসার্ট। ঘোষনা শুনিয়া প্রথমে আমোদিত ওবং পরে চমকিত হইলাম। নারী দিবসে নানা আয়োজনের মাঝে কনসার্ট থাকিতেই পারে। কিন্তু দূর্নীতি বিরোধী কনসার্ট কেন ? আমি চিন্তা-চেতনায় রীতিমতো মূর্খ, সঠিক ভাবে বলিলে অকাট গন্ডমূর্খ। মাথার ভিতর কি একটা জানি উকি দিয়াও দিতেছে না। মনে হয় একখানা কবিতা। জ্বি না, স্বরচিত কবিতা না, বাল্যকালে পাঠ্যপুস্তকে পড়া কবিতার কিয়দংশ - কবিতার ভাবার্থ অনেকটা এই রকম - এই পৃথিবীতে যাহা কিছু মহান তাহার অর্ধেক করিয়াছে নর, অর্ধেক করিয়াছে নারী। কিংবা মনে পড়িল সেই বহুল চর্চিত ডায়ালগখানা - "একজন সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান অনস্বীকার্য"।

আমি যখন হাতিপাতি করিয়া 'কেন' খুজিয়া মরিতেছি তখনই বিদ্যুত চমকের ন্যায় মনে পড়িল আমানুল্লাহ আমান, নাজমূল হুদা প্রমূখের কথা। ইউরেকা ! ইউরেকা !! বিশ্ব নারী দিবসে দূর্নীতি বিরোধী কনসার্টের মাজেজা আবিস্কার করিয়া আমার তো রীতিমতো আর্কিমিডিসের ন্যায় নাঙ্গা হইয়া নর্তন-কুর্দন করিতে ইচ্ছা করিতেছে। তাহা এইমূহুর্তে সম্ভবপর না হওয়ায় আপনাদিগকে আমার আবিস্কারের সারমর্মখানা বয়ান করি। আমান, হুদা প্রমূখ একদা জাদরেল মন্ত্রীমহোদয়গণ দূর্নীতির অভিযোগে জেল খাটিতেছেন। তাহাদের সহিত স্বীয় স্ত্রীগণও জেল খাটিতেছেন দূর্নীতিতে সাহায্য করিবার জন্য। ..... তাহার অর্ধেক করিয়াছে নর, অর্ধেক করিয়াছে নারী। মানে একজন পুরুষের দূর্নীতির পিছনে একজন নারীর অবদান অনস্বীকার্য। আর তাই বিম্ব নারী দিবসে শুধূ কনসার্ট আয়োজন না করিয়া "দূর্নীতি বিরোধী কনসার্ট" এর এই মহতী আয়োজন।

আপনারা কি বলেন ?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×