somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন ছোট ছিলাম, ক্লাস ২ বা ৩ তে পড়তাম মনে হয়- ০১

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বর এ বার্ষিক পরীক্ষার পর লম্বা ছুটিতে গ্রামের বাড়ীতে গিয়ে থাকতাম ১৫-২০ দিন। আমাদের গ্রামের বাড়ীতে যাওয়ার জন্য প্রথমে বাসা থাকে বের হয়ে রিক্সা অথবা টেম্পু স্ট্যান্ড এ কিসুটা হেটে গিয়ে টেম্পুটে উঠতে হতো > তারপর বাসে উঠতাম > বাস থেকে নেমে বর্ষা কালে নৌকায় করে আর শীত কালে পায়ে হেটে বাড়ি পর্যন্ত যেতে হতো.........

বাস থেকে নেমে হাটার পথে ২ বার বড় বড় ব্রিজ (আমরা বলতাম “পুল”) এর নীচে দিয়া নৌকা দিয়া পাড় (আমরা বলতাম “গুদাড়া পাড়”) হতে হতো। কি যে খুশী লাগতো ... এতদিন পর বাড়ি যাচ্ছি ...মা,ভাই-বোন, আশেপাশের বাড়ির সবার সাথে মজা করে কতগুলা দিন কাটাতে পারবো। হাটাত নয় যেনো লাফিএ লাফিএ দের-দুই ঘণ্টার পাথ পাড় করে দিতাম। যাই হোক ব্রিজ এর নিচ দিয়া যাওয়ার সময় দেখতাম ব্রিজগুলা কতো বড় (ছোট কালে নিজেকে ছারা বাকি সবকিসুই বড় মনে হতো)... গলা উপরের দিকে লাম্বা করে, চোখ উপরের দিকে টান টান করে ব্রিজের গায়ে লেখাগুলা পড়তাম.........

“যতোদিন রবে পাদ্মা- মেঘনা- গোমতী- যমুনা বহমান
ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”

খুশিতে টগবগ করতো মন...আমাদের দেশটা কতো সুন্দর, আমাদের দেশে কতো নদী, আমাদের দেশে কতো দেশপ্রেমিক..................মনটা প্রশান্তিতে ভরে থাকতো, নিরাপদ মনে হতো এই মাটিতে।

এখন নদীগুলো আর কোনটাই আগের মতো বহমান নাই.........., খুশিতে টগবগ করেনা মন............, আমাদের দেশটাকে আর সুন্দর থাকতে দেয়নাই........., আমাদের দেশে আজ আর কতো কতো নদী নাই........., আমাদের দেশে এখন আর কতো কতো দেশপ্রেমিক নাই (যাও আছে সে “টপ দেশপ্রেমিক”)..................মনটা এখন আর প্রশান্তি খুজে পায়না........, নিরাপদ মনে হয়না নিজেকে আর এই মাটিতে..................।

তাহলে কি শেখ মুজিবুর রহমান এর কীর্তি সব মুছে গেলো! হয়তো অনেকাংশেই মুছে গেছে ইন্ডিয়ান দালাল আর আওয়ামী রাজাকারদের বর্বরতা ও নির্লজ্জ দালালিপনার কারনে। .........হয়তো মুছে নাই একটুও.........হয়তো তিনি এখনো স্বপ্ন দেখছেন একটি সোনার বাংলার।

তিতাস কে নিয়ে কান্না করতে ইচ্ছা হয়, চোখ দিয়েতো পানি পরছেই-হৃদয়এ তো রক্ষ ক্ষরণ হচ্ছেই, তবে কান্না বলতে হাউ মাউ করে কাঁদতে চাচ্ছি। বার বার মনে হচ্ছে “যতোদিন রবে পাদ্মা- মেঘনা- গোমতী- যমুনা বহমান, ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” এই কবিতার লাইন এ যদি “তিতাস” এর নামটা থাকতো তাহলে আজকে “তিতাস” কে এভাবে হত্যা করা হতো না।

ইস!!! ছন্দটা যদি এভাবে হতো......

“যতোদিন রবে পাদ্মা- মেঘনা- তিতাস-গোমতী- যমুনা বহমান
ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×