somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাভেলগঃকুতুবদিয়া

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অন্যতম দ্বীপ কুতুবদিয়া।কক্সবাজার জেলার একটা উপজেলা।পুরো দ্বীপে বলতে গেলে কোন ফসলের চাষ হয় না।তবে লবণ চাষ এবং মাছ ধরা এখানের অধিবাসীদের প্রধান জীবিকা।

দেখার মত অনেক কিছুই আছে এখানে।বিশেষ করে নির্জন বীচে বসে সাগরের দিকে তাকিয়ে একটা দিন সহজেই কাটিয়ে দিতে পারেন।এ সময় হয়ত চোখে পড়বে জেলেদের মাছ ধরা ,গাংচিলের ওড়াউড়ি,সৈকতে শুটকি শুকানোর ব্যাস্ততা।









গাংচিল



আনমনে হাটতে হাটতে মিশে যান প্রকৃতির মাঝে



কুতুবদিয়ার সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র ।উৎপাদন ক্ষমতা ১ মেগাওয়াট।











বায়ু বিদ্যুৎ কেন্দ্র


এছাড়াও আছে বাতিঘর যা ব্রিটিশদের সময়ে স্থাপন করা হয়েছিল।তবে সেই প্রাচীন বাতিঘরের দেখা মিলবে না।সাগরে তলিয়ে গেছে।বর্তমানের বাতিঘর আর মোবাইলের টাওয়ার এর
:((X( তবে বাতিঘরের সামনের বীচ অসাধারণ এবং অসম্ভব নির্জন।কক্সবাজার এর কাছে নস্যি।


বাতিঘরের সামনের বীচ



পাশাপাশি লবণ চাষীদের ব্যাস্ততাও চোখে পড়বে আপনার।



লবণ ক্ষেত



লবণ চাষের জন্য লোনা পানির খাল

পির সাহেবের নাম কুতুবউদ্দিন। বিশাল এলাকা জুড়ে মাজার কমপ্লেক্স।সম্ভবত তার নামেই দ্বীপের নাম কুতুবদিয়া।







বিদ্যুৎ নেই তাই সোলার প্যানেলই ভরসা।কারণ বায়ুবিদ্যুত কেন্দ্র চালু নেই।


ইউনিয়ন পরিষদ ভবন
সবচেয়ে মজার ছবিটা দিতে পারছি না।একটা পলিটিক্যাল শ্লোগান ছিল
"ঘষা আখতারের রেহাই নাই
রাজপথ ছাড়ি নাই "
ঘষা কারও নাম হতে পারে?

যেভাবে যাবেনঃ

ঢাকা/চট্টগ্রাম থেকে কক্সবাজারের গাড়ি চকরিয়া হয়ে যায়।এখানে নেমে CNG/ লোকাল বাস/টেম্পুতে করে মগনামা ঘাট।ভাড়া নেবে রিজার্ভ CNG এর জন্য ১৫০-২০০ টাকা।এরপর বোটে করে ৩০ মিনিটের যাত্রায় পৌছে যাবেন কুতুবদিয়ায়।
এছাড়া চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনাল থেকে মগনামা ঘাটের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় বাস ছাড়ে।


কুতবদিয়ার প্রবেশদ্বার মগনামা ঘাট

কুতুবদিয়ার ঘাটে নেমে রিক্সা নিয়ে প্রথমেই চলে যান বায়ুবিদ্যুৎ কেন্দ্রে।ভাড়া নেবে সর্বোচ্চ ৩০-৪০ টাকা।

সেখানে গাংচিল আর সাগরের সৌন্দর্য উপভোগ করুন।সাথে সাদা টারবাইনগুলোর সৌন্দর্য আরেক মাত্রা যোগ করবে।

মোটামুটই এখানেই আপনার কুতুবদিয়া ভ্রমন শেষ।এরপর যদি ইছা থাকে তাহলে বাতিঘর,পীরের মাজার,লবণ/শুটকির চাষ দেখতে পারেন।

তারপর সুর্য ডোবার আগেই চলে আসুন মগনামায়।

মগনামা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৫।৩০ এর দিকে।

চলেন আমার সাথে ,
ঘুরে আসি

আলিকদম গুহা ঘুরে আসুন এখান থেকে ট্রাভেলগঃ আলি কদম গুহা -আলির সুরং

রাঙ্গামাটির পথে হেটে হেটে
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×