somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্তন দেখি নাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো সখনো নিতান্তই সহজ সরল, তুচ্ছাতিতুচ্ছ উপঘটনাই নিগুঢ় সত্যের অমোঘ উন্মোচক হইয়া ওঠে।

বেল পাকিলে কাকের কি? তাল পড়িলে মালীর কি? কেহ না মরিলেই হইল।

আপেল পড়িলে পড়ুক, তাহাতে নিউটনের কি? আপেল তো আর নতুন পড়িতেছে না! কুড়াইয়া খাইতে পাইলেই হয়। কেন খাইতে পাইলাম, ইহাও কি দোষের নাকি? আপেল নিচে পড়িবে না তো কি উর্ধ্বাকাশে গোল্লাছুট মারিবে? ইহা লইয়া ভাবিয়া কে চাহে জগৎ সংসারে হাস্যাস্পদ হইতে? কেহ চাহেও নাই।

গবাদির উন্নত শংকর বানাইলে ডারউইনের কি? বাপদাদার দাদার বাপের আমল হইতে চলিয়া আসিতেছে শংকরায়ন। অমুকের দুধেল গাইটির সহিত তমুকের তাগড়া ষাড়টির শংকর করাইতে পারিলে, উন্নততর একটি বাছুর পাওয়া যাইবে, ইহা তো প্রপিতামহগণই পরম্পরা ধরিয়া শিখাইয়া আসিতেছেন। তা, আবার গরু আসিল কোথা হইতে, এমন অবান্তর ভাবনা কেন হে বাপু ডারউইন?

অধিকাংশ দুপায়াদেরই বুদ্ধির অহং বেশী, জ্ঞানের বহর বেশী। তাহাদের হাস্যাস্পদ করা চাট্টিখানি কথা নহে। তাহারা গম্ভীর চিত্তে দূরতম অদৃশ্যের ভাবনায় বিলীন হইতে রাজি; হাতের আপেলটি মাটিতে পড়িয়া গেলে, কারণ জানিতে চাহিয়া, কাহারো তামাশার পাত্র হইতে রাজি নহেন।

ইহা এক শ্রেনী। আরেক শ্রেনীও রহিয়াছেন, যাহারা অলৌকিকে বিশ্বাসবলেই পান্ডিত্য অর্জন করিয়াছেন। বিশ্বাস দৃঢ় করিতে কিতাব আওড়াইয়াছেন, আরো পন্ডিত হইয়াছেন। জশ বাড়িয়াছে। নাম হইয়াছে। লোকে সমীহ করে এই ভাবিয়া যে, ইহারা ইহকাল পরকাল উভয়ই জয় করিয়াছেন। এহেন পন্ডিত হইতে হইলে অদৃষ্টের লিখন প্রয়োজন হয় বৈকি!

এহেন পন্ডিতগণকে আজকাল বিবর্তনবাদ ব্যবচ্ছেদে ব্যস্ত দেখিতে পাই। প্রশ্নবানে কি করিয়া পিলে চমকাইয়া দিতে হয়, কি করিয়া ডারউইনের মাথায় আকাশ ভাঙ্গিতে হয়, কি করিয়া ডারউইনবাদীর আক্কেল গুড়ুম করিতে হয়, এতদ্বিষয়ে তাহাদের স্ববিশেষ পারদর্শীতা পরিলক্ষিত হয়। আপনি "বি..." বলিয়া সারিতে পারিবেন না, তাহার আগেই প্রশ্নবিদ্ধ হইবেন, "মসাই, এখন কেন বিবর্তন হইতেছে না? এখন কেন বানর মানুষ হইতেছে না? কোথাও একটিও বানর দেখাইতে পারিবেন, যে কিনা, অর্ধ্বেক মানুষ হইয়া বাকিটাও পরিবর্তনের প্রহর গুনিতেছে?"

---

গতকাল বিকালে কলা কিনিয়া আনিয়াছিলাম। কাঁচাপাকা কাদি। আজ সকালে দেখিলাম, কলাগুলো রাতভর কি অদ্ভুত করিয়া পাকিয়াছে। রঙ বদলাইয়াছে। তাহার হলুদ রঙটি মন কাড়িয়া লইল আমার। বিভোর হইয়া তাকাইয়া আছি। আচ্ছা! যদি সারারাত ভরিয়া কলাগুলোর দিকে অপলক তাকাইয়া থাকিতাম, আমি কি বুঝিতাম যে, ক্রমেই কাচাপাকা কলাগুলি পাকিয়া যাইতেছে, সবুজাভ বরণটি তাহার বিবর্তিত হইয়া হলুদ হইয়া যাইতেছে?

কলা পাকিতেছে অযুত লক্ষ নিযুত কোটি বছর বছর ধরিয়া। কেহ কি একটি কলা একটি দিন চোখের সামনে রাখিয়া, তাহার রঙ বদলের বিবর্তনটি প্রতিমুহুর্তের পার্থক্যসহকারে বুঝিতে পারিয়াছে?

তাকাইয়া থাকিলেই কি আর সব সবাই বুঝিতে পারে? ডারউইনের চোখ থাকিতে পারে নিউটনের চোখে, তাই বলিয়া ঐ চোখ সবার ভাগ্যে নহে।

কলা পাকিতে দেখিয়াও বুঝিলে না! তুমি বিবর্তন বুঝিবে কি প্রকারে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×