সখিনার দোটানা-কাব্য! 



৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নামটি আমার সখিনা,
বাড়ী হালুয়াঘাটে।
পেটের দায়ে কাম করি,

বড়লোকের ফ্লাটে।


স্যার-ম্যাডামের বিরাট পিরিত,
জান-জানু ডাকে।


এইসব দেইখ্যা মনটা আমার,
উথাল-পাতাল থাকে।


গরিব মানুষ তাই বইল্যা কি,
শখ আহ্লাদ নাই!

মনের মধ্যি ভালোভাসার,
বীজ বুইন্যা যাই।

বাড়ির গেটে চ্যাংড়া দারোয়ান,

লম্বা মজনু ভাই।
ময়লা ফেলবার গেলে পরে,
কেমন কইরা চায়!


হঠাৎ সেদিন মজনু মিয়া,
ধইরা আমার হাত,

কয় কিনা কিনছে নাকি,
মস্ত ডাবল খাট!!



কেমন কইরা তার দুই চক্ষে,
আইন্যা ফেইল্যা জল!!


“সখিনা তোরে রাখমু সুখে
আমার লগে চল!”


মজনু দেখতে খুব সুপুরুষ,
কারো সাথে নাই জুড়ি।


তখন খালি খারাপ লাগে,
যখন টানে বিড়ি।

বাড়ীর ড্রাইভার কাসেম ভাই,
দেখতে ভালা লোক।


আমারে দেইখা তার নাকি,
কষ্টে ভাঙ্গে বুক।।


সেদিন রাতে বাজার দিতে,
আইছে বাসার গেটে।
বাজার দিয়া আমার হাতে,
যাইতেছিল হেঁটে।

হঠাৎ তাকায়ে আমার দিকে,
মারলো চোখ টিপ।



তখন থেইক্যা দেখলে তারে,
বুক করে ঢিব ঢিব।



কাসেম দেখতে কালা হইলেও,

হয়ত চরিত ভালা।

তয় ড্রাইভার গুলা লুচ্চা খুব,


বেশিরভাগ বউ আলা।


ব্লগের যত ভাই বেরাদার,

বুদ্ধিমতি বোন।


দয়া কইরা কন তো দেখি,
কার কাছে দেই মন?!!


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন