somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা কৌতুক!

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেকনাফ এসেছি গত ২২ তারিখে। এক বছর থাকবো। টেকনাফ নিয়ে বিস্তারিত পরে....
এখন একটা কৌতুক।


শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী নারায়নের তপস্যা করে চলেছে এক সাধক দীর্ঘদিন ধরে। আজ তার তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং নারায়ন এসেছেন বর দিতে:

নারায়ন: বৎস কি বর চাও?

তপস্বী: আমি যতগুলো বর চাইবো আপনি দেবেন?

নারায়ন: সা বৎস! আমি তোমাকে তিনটি বর দেব। ইচ্ছে মতন চেয়ে নাও।

তপস্বী কিন্তু নাছোড়বান্দা। তার যত খুশি বর চাই। নারায়নও তিনটির বেশি বর দেবেন না কিছুতেই। তাই শেষ অবদি তপস্বী তিনটি বরেই রাজী হ'ল।

তপস্বী: ভগবান, প্রথম বরে আপনি আপনার গদাটিকে পাখির পালকে পরিনত করুন।

নারায়ন একটু অবাক হলেন। কিন্তু হাসিমুখে ভক্তের ইচ্ছে পূরন করলেন।

তপস্বী এবার দ্বিতীয় বর চাইল: ভগবান এবার আপনি আপনার ওই পালক দিয়ে আপনার কান পরিষ্কার করতে থাকুন।

এবার নারায়ন অবাক না হয়ে পারলেন না। তিনি ভাবলেন বুঝিবা ভক্তের মাথা খারাপ হয়ে গেছে। তাই বললেন: এভাবে তুমি বর নষ্ট কোরো না। এই দুটো বরে তোমার যা ইচ্ছে চেয়ে নাও।

একথা শনে ভক্ত একটু হেসে বলল: আমার অন্য কিছু চাওয়ার নেই। যা চেয়েছি আপনি তা পূরন করুন।

তাই হোক বলে নারায়ন সেই পালকটা নিজের কানে ঢোকালেন।

এবার তপস্বী নিজের আসল চেহারাটা প্রকাশ করলো: ভগবান, এবার আমি যতগুলো বর চাইব তা দেবেন বলে কথা দেন না হলে পালকটাকে আবার গদা বানাতে বলব!


[ইন্টারনেট হ'তে সংগৃহিত]
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×