somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা জ্বীন সম্প্রদায় বলছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহমান রহিম আল্লাহ তায়ালার নামে।

"আমরা এক বিষ্ময়কর কুরআন শুনে এসেছি। তা যেই শুনছে তাকেই সঠিক ও নির্ভুল পথ বলে দিচ্ছে। তাই আমরাও তা বিশ্বাস করেছি। এবং আমরা আর কখনোই আমাদের মালিকের সাথে কাউকেও শরিক করব না বলে ঠিক করেছি। আর আমরা বিশ্বাস করি, আমাদের মালিকের মান-মর্যাদা সব কিছুর উপর। তিনি তো কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহন করেন নি।

আমাদের মধ্যেই কিছু নির্বোধ আল্লাহ্‌ সম্পর্কে অসত্য আর বাড়াবাড়ি রকমের কথাবার্তা বলে থাকে। অথচ আমরা মনে করেছিলাম, মানুষ ও জ্বীন - এই দুই জাতি তো আল্লাহ্‌ তায়ালার উপর মিথ্যা আরোপ করতেই পারেনা।

মানুষদের মাঝেই কিছু মূর্খ লোক আমাদের জ্বীনদের কাছে বিপদে-আপদে সাহায্য চাইত। এতে করে তারাতো তাদের গোনাহকে বাড়ানো ছাড়া আর কিছুই করেনি। আর ঐসকল জ্বীনেরা মনে করত মৃত্যুর পর আল্লাহ্‌ তায়ালা কাউকে আবার জীবিত করবেন না। যেমন করে তোমরা মানুষেরা মনে কর।

আমরা আকাশকে ভালভাবে পরীক্ষা করে দেখেছি। আমরা একে কঠোর প্রহরী আর উল্কাপিন্ড দিয়ে ভরা পেয়েছি। আমরা আগে আকাশের বিভিন্ন জায়গায় ফেরেশতাদের থেকে কিছু একটা শুনার জন্যে বসে থাকতাম। কিন্তু এখন আমাদের কেউ যদি এরকম করে কিছু শুনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্যে পেতে রাখা এক-একটি অতি উজ্জল উল্কাপিন্ড দেখতে পায়। আমরা ঠিক বুঝতে পারছিলাম না, পৃথিবীর মানুষদের অনিষ্ট করার জন্যেই কি এসকল উল্কাপিন্ড বসিয়ে রাখা হয়েছে? নাকি এর মাধ্যমে তাদের মালিক তাদের জন্যে কিছু একটা সঠিক পথ দেখাতে চান?

মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল। আর কিছু আছে ব্যাতীক্রম। পাপ-পুন্যের দিক থেকে আমরাও বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত। আমরা বুঝে গেছি, এই পৃথিবীর কোথাও আমার আল্লাহ্‌ তায়ালাকে কোন অবস্থাতেই পরাজিত করতে পারব না। না আমরা কখনো তাঁর রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাঁকে এড়িয়েও যেতে পারব।

আমরা যখন সঠিক-সহজ কথা সহ এই কুরআন শুনলাম তখনই আমরা এর উপর বিশ্বাস করলাম। কেননা যে কেউ তার মালিকের উপর বিশ্বাস আনে, তার নিজের পাওনা কম পাওয়ার আশংকা থাকে না। পরকালেও তাকে অপমানিত হতে হবে না।

আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহ্‌ র অনুগত মুসলিম। আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। তাই যারা আল্লাহ্‌ র পথটি বেছে নিয়েছে তারা মুক্তি আর সৎ পথটিই বাছাই করে নিয়েছে। আর যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তো সেই কঠোর আগুনের জ্বালানী হয়ে গিয়েছে।"


সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×