ইন্টারভিউ বোর্ডের কমন একটা প্রশ্ন হল, "আপনি আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন?"। একটা সময়ে এই প্রশ্নটা সত্যিই কঠিন একটা প্রশ্ন ছিল আমার কাছে। কেন কঠিন ছিল বলছি। এক কোম্পানিতে জব করছি। আমরা প্রোগ্রামার আছি ১০০ এর উপরে। সবাই এক ফ্লোরে বসে কাজ করি - বিশাল খোলামেলা ফ্লোর। এনভায়রনমেন্ট নিয়ে কোন প্রশ্ন নেই। এইচআর চমৎকার। অফিস কলিগরা খুবই মাইডিয়ার টাইপের। তো মাথায় ভুত চাপল - জব চেন্জ করব। বিডিজবসে্ এপ্লাই করে এক কোম্পানিতে ডাক পেলাম। তো ইন্টারভিউতে যাওয়ার আগে এক বড় ভাইকে জিজ্ঞাস করলাম এই কঠিন প্রশ্নটা সম্পর্কে। উনি বললেন যে, গুড এনভায়রনমেন্ট, লেটেস্ট টেকনোলজিতে কাজ করার আগ্রহ - এসবের কথা বলতে।
গেলাম কোম্পানিতে ইন্টারভিউ দিতে। বাসাবাড়ির এক এপার্টমেন্টের ৩/৪ টা রুম নিয়ে একটা অফিস। সর্বসাকুল্যে ৮/১০ জন প্রোগ্রামার। শুরু হল ইন্টারভিউ। তো সেই কমন প্রশ্নের পালা। কেন আমি চাকরি সুইচ করতে চাই। বলব না বলব না করেও বলে ফেললাম, "ভাল সেলারির জন্য।" বলেই ভাবলাম, হাড়-হাভাতে ভাবল নাতো আবার।
যাই হোক। শুধু যে ঐ একটাই অপ্রীতিকর প্রশ্ন আছে, তাই নয়। আবার এগুলো যে শুধু আমাদের দেশীয় সংস্কৃতি তাও নয়। ইন্টারভিউ বোর্ডের সব ইন্টারভিউয়ার দের মাথায় যে আজগুবি সব প্রশ্নের ঝড় চলতে শুরু করে - এটা সার্বজনিন। যেমন কয়েকটা দেখলেই বুঝবেন (সাথে আমার নিজের উত্তরগুলাও। মানে আমি হইলে মনে মনে যা যা উত্তর দিতাম
আপনাকে এক বাক্স পেন্সিল দেয়া হল। পেন্সিল দিয়ে সাধারনভাবে আমরা যে যে কাজ করি, তা না করে আর কি কি করা যায় তার ১০ টি লিস্ট তৈরি করে দেখান। - (জব পোষ্ট - গুগোল এডমিনিসট্রেটিভ এসিসট্যান্ট)
[প্রশ্ন শুনে আমিও ভেবাচেকা খাইছিলাম। এক খাতায় লিখা ছাড়া আর কত কি করা যায় পেন্সিল দিয়া!!!]
এই লিফট্টি ঠিক আছে কিনা টেষ্ট করবেন কিভাবে? (জব পোষ্ট - সফট্ওয়্যার ডেফেলপমেন্ট ইন্জিঃ - মাইক্রোসফট্)
[আরে বেটা লিফট্টা একবার চালায়ে দেখলেইতো হয় চলে কিনা। বেটা আহাম্মক]
আপনি যদি মার্স গ্রহ থেকে এসে থাকেন তাহলে সমস্যাগুলোর সমাধান করবেন কিভাবে? (জব পোষ্ট - সিনিয়র রিক্রুটিং ম্যানেজার - আমাজন)
[মার্সের প্রানীদের আইকিউ কেমন জানি?]
আপনাকে যদি রাস্তার সাইনবোর্ড হতে হয় তাহলে কোনটি বেছে নিবেন? (জব পোষ্ট - সেলস্ এসোসিয়েট - প্যাসিফিক সানওয়্যার)
[I will choice - Go Right]
ধরুন এক রাশিয়ান গুন্ডা আপনাকে কিডন্যাপ করল। এরপর সে ছয় রাউন্ডের এক রিভলবারে পাশাপাশি ২ টা বুলেট ঢুকাল, সিলিন্ডারটাকে কয়েকবার ঘুরাল, এরপর আপনার মাথা বরাবর তাক করে ট্রিগার টিপে দিল। দেখা গেল, আপনি বেঁচে আছেন। এরপর গুন্ডাটি আপনাকে ঠান্ডা গলায় বলল, আপনি কি চান যে, সিলিন্ডারটি আবার ঘুরানো হোক এরপর শুট করা হোক। নাকি না ঘুরিয়েই আবার ট্রিগার চাপা হোক।
- এখন আপনার জন্য প্রশ্ন হল, প্রতিটা অপশনে আপনার গুলি বিদ্ধ হবার সম্ভাবনা কতটুকু? (জব পোষ্ট - ইন্টারনেট মার্কেটিং এনালিষ্ট - ফেসবুক)
[দুই ক্ষেত্রেই মনে হয় 30%। জানি নাহ। অংকে কাঁচা স্যার...]
একটি কৌতুক বলুনতো দেখি। (জব পোষ্ট - ফাইনেনসিয়াল এনালিষ্ট - জেপি মরগান চেজ)
[আপনেই বলেন। আমি শুনি।]
বলুন, কেন আমি আপনাকে এই চাকুরিটি দেব না। (জব পোষ্ট - রিক্রুটার - টুইটার)
[দিলে দিবেন না দিলে নাই। এত প্যাচান ক্যা?]
আট বছরের বালকের কাছে একটি ডায়নামো-কে কি বলে বোঝাবেন? (জব পোষ্ট - ইন্জিঃ টেকনিশিয়ান - টেসলা মটরস্)
[এইটা দিয়া বাতি জ্বালান যায়। কি বুঝলি?]
ইউনাইটেড এস্টেটসে কতগুলো রেডিও স্টেশন আছে? - উত্তরটা আপনি কিভাবে বের করবেন? (প্রোডাক্ট ম্যানেজার - গুগোল)
[কেমনে আবার? গুগলিং কইরা। হে হে হে হে....]
আপনি কি অনেক অনেক ক্ষমতায় বিশ্বাস করেন? (জব পোষ্ট - মার্চেনডাইজার - পেপসিকো)
[জ্বি, আপনারে অনেক নিচুস্তরের মনে হইতেছে]
সারা বছর ধরে অত্যন্ত প্রতিকুল আবহাওয়ার কাজ করতে আপনার কেমন লাগবে? (জব পোষ্ট - প্রোডাক্ট টেষ্টার - এমটিডি প্রোডাক্ট)
[মাগ্গো
আপনি যদি সনির একটি পন্য হতেন তাহলে কোন পন্যটি হতে বেশি পছন্দ করবেন? (জব পোষ্ট - রিটেইল সেলস স্পেশালিষ্ট - সনি)
[আমি এই বাইনোকুলারটাই হইতাম চাই]
আপনার জীবনের এমন একটি ঘটনার কথা বলুন যা নিয়ে আপনি গর্ব বোধ করেন। (জব পোষ্ট - এপল সফট্ওয়্যার ইন্জিনিয়ারিং ম্যানেজার)
[কত্তো কত্তো ঘটনা। কুনটা থুইয়া কুনটা কমু?]
-------------------------------------------
এই হল কিছু প্রশ্নের নমুনা। এইসব প্রশ্নের যে বাধাধরা কোন উত্তর আছে তা কিন্তু না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ঠিকঠাক উত্তর না দিতে পারলে আপনি শেষ - এমন ভাবার কোন কারন নেই। বিটটরেন্ট এর একজন বিগশটকে জিজ্ঞাস করা হয়েছিল, কেন আপনারা এ প্রশ্নগুলো করেন? প্রার্থীর কাছে থেকে আপনারা কি যাচাই করার জন্য এই প্রশ্নগুলো করেন? তিনি উত্তর দিয়েছিলেন - "আমাদের কোম্পানির মজা করার সংস্কৃতি আর সমস্যা সমাধানের প্রকৃতি বোঝানোর জন্য আমরা এই প্রশ্ন গুলো করি। ব্যাস।।"
[সমস্ত ছবি এবং তথ্য: গুগোল]
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




