যারা যারা ফেসবুক ইউজ করতে করতে সামুর জন্য পোষ্ট দেয়ার সময় পাননা - এই পোষ্টখানা তাদের জন্য
ব্লগাররা যারা একটু ইসলামিক মাইন্ডের তারা একবাক্যে স্বীকার করবেন যে, ফেসবুকে মাঝেসাঝে এমন সব এড দেখায়, লজ্জা সরমের মাথা খেয়ে তার পাশ দিয়েই ফেসবুকিং চালিয়ে যেতে হয়। অবশ্য লুলদের কথা আলাদা
তো লুল হোক আর ভাল মানুষই হোক - বাঁশটা কিন্তু সবাই খাই।
১) প্রচুর ব্যান্ডউইথ টানে। ২০ টাকায় যেখানে ১ সপ্তাহ নেট চলার কথা সেখানে ৪ দিনও যায় না। ওয়েবপেজ টা লোড হতেও সময় নেয়।
২) যারা ব্যাটারীতে নেটবুক চালান তাদের ব্যাটারীর চার্জ সময়ের আগেই ফুরায়। কারন এ্যাড গুলো অতিরিক্ত প্রসেসিং পাওয়ার ব্যবহার করে।
৩) বাসায় বা প্রেমিকাদের সামনে লুকোচুরি-লুকোচুরি খেলা শুরু হয়।
এখন -
-- যারা গুগোল ক্রোম বা সাফারি ইউজ করেন তারা প্রথমে ক্রোম বা সাফারি ওপেন করেন। তারপর এই লিংকে গিয়ে বামপাশের নীল রঙের "গেট এডব্লক নাউ" বাটনে চাপেন।
-- আর যারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন তারা এই লিংকে গিয়ে "এড টু ফায়ারফক্স" বাটনে চাপেন।
-- ইন্টারনেট এক্সপ্লোরার চালাইনা বলে এটার জন্য কিছু দিতে পারলাম না।
এই এডব্লকারের আরও সুবিধা -
-- যারা ইন্টারনেটে মুভি দেখেন তারাও অযাচিত এড থেকে সেফ হবেন।
-- কানে কানে আরেকটা কথা, মডুরা যেন না জানে - এই এডব্লকার গুলো সামুর এডও গায়েব করে ফেলে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



