বৃষ্টির আহ্ববান শুনি
শীতল হাওয়ার ঝাপটায়, তোমার স্পর্শ পাই
ফোঁটায় ফোঁটায় স্বপ্ন বুনি, তোমায় নিয়ে
অঝর ধারায় ছন্দ ওঠে, জলের বুকে ফুল ফোটিয়ে
কণাগুলো সব হারিয়ে যায়
আমি পতনের নৃত্য দেখি, ভেঙ্গে টুকরো টুকরো হয়
কল্পনা সব মিলিয়ে যায়, স্রোতের টানে ভেসে যায়
বাস্তবতায় দীর্ঘঃশ্বাসে ভাবনাগুলো বাষ্পে মিশে
বারে বারে বৃষ্টি আসে
আমি নতুনের ইশারায় বেরিয়ে যায়
অপলক তাকিয়ে থাকি বৃষ্টির কণায় কণায় ...
আমি বৃষ্টির মাঝে নিঃশব্দে নির্জনে নূপুরের আওয়াজ পাই
খুঁজে-ফিরি শীতল স্পর্শে তোমায় --- ভালবাসা ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


