somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবসের প্রক্কালে গুনিব্লগারগনের নিকট খোলা চিঠি

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫-১২-২০১০
রাত ১০:৩৫ ঘটিকা

সুপ্রিয় ব্লগারবৃন্দ
আপনারা সকলেই অবগত রহিয়াছেন যে আগামীকল্য অর্থাৎ ডিসেম্বর মাসের ১৬ তারিখ বাংলাদেশের বিজয় দিবস। সেই কতশত বৎসর পূর্বে ১৯৭১ এ আমাদের পূর্বতন ভ্রাতৃশ্রেনীয় তদানিন্তন পাকিস্তান নামক রাষ্ট্র হইতে কতিপয় মরহুম লোক যাহাদের আমরা সন্মান প্রদর্শনপূর্বক মুক্তিযোদ্ধা বলিয়া ডাকি তাহাদের সহায়তায় আমরা বাংলাদেশ নামক একটি দেশ পাইয়াছি।

প্রিয় ভাইয়েরা আমার
সেই ক্যাচাল বা কোন্দলের সময়ে কতিপয় ধর্মভীরু, অখন্ড পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রের ভাংগন রোধে অতিশয় ইতিবাচক ভূমিকা পালন করিয়াছিলেন। নিন্দুকেরা ষড়যন্ত্রের মাধ্যমে তাহাদের রাজাকার পদবীতে ভুষিত করিয়াছিল। কিন্তু ভাইয়েরা আমার একটু ভাবিয়া দেখুন উহাতো অনেক অনেক আগের কথা। আজ সময় আসিয়াছে পুরাতন কালের কথা ভুলিয়া তাহাদের উত্তরসূরীদের সাথে সাথে হাতে হাত, বুকে বুক মিলাইয়া পথ চলার।

ভাইয়েরা আমার
যাহারা ভুল করিয়াছিল তাহারা আজ আর নাই। যাহারা রহিয়াছে তাহারা সকলেই অলি-আউলিয়া, সাধু-দরবেশ শ্রেণীর মহামানব। আর তাহারা যে দল গঠন করিয়াছিলেন দেশের ও জনগনের সেবার মহানব্রত সামনে রাখিয়া তাহাদের সেই দল "জামায়েতে ইসলাম বাংলাদেশ" বর্তমান বাংলা গঠন করিবার নিমিত্তে অবশ্যই এবং অবশ্যই ভাল ভূমিকা রাখিতে পারিবে। তাহাদের ছাত্র সংগঠন "শিবির" নিয়া দুষ্টলোকে অনেক বাঁজে কথা ছড়াইয়া থাকেন। কিন্তু তাহারা কি কোন খারাপ কাজ করিতেছে?

সন্মানিত ভাই ও বন্ধুরা
আসুন আমরা ভুলিয়া যাই '৭১। ২০১১তে আসিয়া আমরা উহাদের ক্ষমা করিয়া বুকে টানিয়া লই।

সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া আজকের মত এখানেই সমাপ্তি টানিতেছি-

গ্রাউন্ড ফ্লোর
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:১১
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×