somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

once upon a time in SOMEWHEREIN... একটি বঙদেশীয় স্বল্পদৈর্ঘ ছায়াছবি

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের পরিবেশ রক্ষাকরণে পরিবেশবাদীগন খেপিয়া উঠিয়াছেন এবং উহারা দাবী করিতেছেন যে ব্লগের পরিবেশ ব্লগিং উপযোগিতা হারাইয়া একেবারে মানের নিন্ম সীমায় অবস্থান করিতেছে।

কথা মিথ্যা কি সত্য তাহা ব্লগারগনের বিবেচনা। এই ঘটনা অনেকের মনে দাগ কাটিয়াছে। অনেকের বিবেক ও কর্তব্যবোধ জাগিয়া উঠিয়াছে। ছাগতাড়ুয়ারা অনেকেই বিভিন্ন প্রকারের শাস্তি পাইয়া অন্তর্জালায় জ্বলিতেছেন। কেহ কেহ হয়ত বিবেকের তাড়নায় হস্ত কি পদ যুগল কামড়াইতেছেন।

বিভিন্ন জনের নাসিকা ক্রন্দনে মুখরিত বর্তমান ব্লগ। যাহারা একজন ব্লগারের সন্মান লুন্ঠিত হওয়াকে পুঁজী করিয়া একখানা বড়সর দাও মারিলেন তাহারা কেন কি কারণে নিজের দেশমাতার ধর্ষনে চুপচাপ পরিয়া থাকেন, কুপমন্ডুকের ভূমিকায় মিথ্যা অভিনয় করিয়া যান তাহা এই গ্রাউন্ড ফ্লোরের পক্ষে বুঝিয়া ওঠা সম্ভব নহে।

মহামান্য ব্লগার লোমান সাহেব একদা সাকা চৌধুরীকে ভাল ও নিষ্পাপ প্রমান করিতে গিয়া একখানা অসাধারণ পোস্ট প্রকাশ করিয়াছিলেন। সেই পোস্টে পুঁতিগন্ধময়, দুর্গন্ধ ছড়ানো, নষ্ট আমি ও আমার ন্যায় কতিপয় ব্লগার আবেগকে দমন করিতে না পারিয়া অশ্রাব্য ভাষায় কথা বলিয়াছিলেন। তাহার ডিজিটাল চিত্র অনেকেই সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন এবং বর্তমানকালে তাহা আপলোড ও প্রকাশ করিয়া আলুপোড়া খাওয়ার স্বাদ নিতে চাহিতেছেন।

সাধু সাধু...

দোষ আমার অথবা আমাদিগের নাই তাহা দাবী করিবো কোন মুখে! ভবিষ্যতে ভালো ছেলে হইয়া সুখ শান্তিতে বাস করিবো আর নিদ্রা যাইবো।

পদটীকাঃ ব্লগাধিপতি(দের) কিছু করিবার নাই বা তাহাদের কোন দোষও নাই। অপরাধের প্রমান হাতেনাতে পাইয়া ব্যবস্থা না গ্রহন করা তাহাদের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করিতো। তবে আমি ইহাতে আশাবাদীও হই কেননা সামনের দিনে বিবেকজনিত প্রশ্নে অদ্য যাহারা (ব্লগাররা) প্রতিক্রিয়া দেখাইলেন তাহারা হয়ত সামনের দিনেও তাহা প্রদর্শন করিবেন। নতুবা তাহদের বিবেক উদ্দেশ্যপ্রনোদিতভাবে জাগ্রত হইয়াছিল বলিয়া আমার ও অনেকের ভুল হইতে পারে।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×