somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন
সর্বনিম্ন মজুরীর হার নির্ধারণ, মজুরী পরিশোধ, শ্রমিক নিয়োগ, কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্যে ক্ষতিপূরণ, মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক, ট্রেড ইউনিয়ন গঠন, শিল্প বিরোধ উত্থাপন ও নিষ্পত্তি, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও চাকুরীর অবস্

ট্রেডইউনিয়ন

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিয়ন গঠন এবং যোগদান করার স্বাধীনতা

বাংলাদেশের সংবিধানে সমিতি বা সংঘ গঠন করার অধিকার আছে। সংবিধানের ধারা ৩৮ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের নৈতিকতা বা জনশৃঙ্খলার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার রয়েছে। শ্রম আইন ২০০৬ এর অধীনে ট্রেড ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক রয়েছে। শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়েরই পূর্বের অনুমোদন ছাড়া নিজের পছন্দসই সংস্থা স্থাপন এবং যোগদান করার অধিকার আছে। ট্রেড ইউনিয়নদের তাদের নিজস্ব সংবিধান এবং নিয়মাবলি বিশ্লেষণ, পূর্ণ স্বাধীনতায় তাদের প্রতিনিধি নির্বাচন, তাদের প্রশাসন এবং কার্যক্রম সংগঠন করা এবং কার্যক্রম প্রনয়ন করার অধিকার আছে। কোন ট্রেড ইউনিয়ন, তাদের সদস্য এবং সচিবের সাক্ষর নিয়ে, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। কোন শ্রমিক কোন ট্রেড ইউনিয়নের সদস্য আছে বা হতে চান অথবা অন্য কোন ব্যক্তিকে উক্তরূপ সদস্য বা কর্মকর্তা হওয়ার জন্য প্ররোচিত করেন এই কারনে, অথবা কোন ট্রেড ইউনিয়নের গঠন, কার্যকলাপ বা তার প্রচারে অংশগ্রহন করে এই কারনে তাকে চাকরি হতে বরখাস্ত, ডিসচার্জ অথবা অপসারণ করা যাবে না অথবা তাকে কোন প্রকার ভয় প্রদর্শন করা যাবে না।

(শ্রম আইন ২০০৬ এর ধারা ১৭৬-১৭৭, ১৯৫(ঘ), সংশোধিত ২০১৩, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ধারা ৩৮)
যৌথ দর কষা কষির স্বাধীনতা

যৌথ দরকষাকষির বিধি শ্রম আইন ২০০৬ এর অধীনে ধারা ২০২ এর অন্তর্ভুক্ত। যেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকে সে ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য তা যৌথ দরকষাকষির প্রতিনিধি হিসেবে গন্য হবে। যেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে কোন ট্রেড ইউনিয়ন অথবা মালিক পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে শ্রম পরিচালক আবেদন পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে কোন ট্রেড ইউনিয়ন যৌথ দরকষাকষির প্রতিনিধি হবে, তা নির্ধারণের জন্য গোপন ভোটের ব্যবস্থা করবে। একবার ট্রেড ইউনিয়ন যৌথ দরকষাকষির প্রতিনিধি ঘোষণা করলে তা আগামি ২ বছরের জন্য থাকবে। কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার যৌথ দরকষাকষির এজেন্ট সেই প্রতিষ্ঠানে যদি শ্রমিকের চাকরি না থাকে, চাকরির শর্তাবলি অথবা কাজের সাথে সম্পর্কিত বিষয়ে মালিকের সাথে দরকষাকষি করার, যেকোনো কাজে শ্রমিকের প্রতিনিধিত্ব করা, এই বিধান অনুযায়ী ধর্মঘটের নোটিশ দেওয়া এবং ঘোষণা করার, কোন কমিটিতে শ্রমিকের প্রতিনিধি কে মনোনীত করা, আইন অনুযায়ী তহবিল গঠন এবং চুক্তি গঠন করা ইত্যাদি সব কাজ করে থাকে।
(শ্রম আইন ২০০৬ এর ধারা ২০২, সংশোধিত ২০১৩)

ধর্মঘট করার অধিকার

শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার আছে, শর্তসাপেক্ষে যে পূর্বে বিভিন্ন শর্তের সাথে ৬৭%(দুই শতাংশ) ধর্মঘট করার জন্য ইউনিয়ন সদস্যদের মতামত প্রয়োজন। যদি কোন ধর্মঘট না লক-আউট ঘটে থাকে,তবে এই ধরনের বিভাদ মীমাংসা করার জন্য শ্রম আদলতে আপিল করতে পারে। ৩০ দিনের বেশি দীর্ঘ স্থায়ী কোন ধর্মঘট সরকার দ্বারা নিষিদ্ধ হতে পারে এবং এই ক্ষেত্রে শ্রম আদালতকে বিষয়টি হস্তান্তর করা যেতে পারে। জনউপযোগ সেবার ক্ষেত্রে, সরকার যদি চায় তবে, লিখিত আদেশ দ্বারা ধর্মঘট শুরু আগে বা পরে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।
যদি কোন প্রতিষ্ঠান নতুন স্থাপিত হয় বা বিদেশি মালিকানাধিন হয়, অথবা বিদেশি সহযোগিতায় স্থাপিত তা হলে, এইরূপ প্রতিষ্ঠান উৎপাদন শুরু হওয়ার পরবর্তী ৩ বছর সময় পর্যন্ত ধর্মঘট নিষিদ্ধ থাক্লবে। আইনি ধর্মঘটের সময় যদি নিয়োগকর্তা নতুন করে শ্রমিককে নিয়োগ করে তবে তাকে অন্যায্য অনুশীলন হিসেবে গন্য করা হবে, তবে ব্যতিক্রম ক্ষেত্রে, যদি নিয়োগকর্তা মনে করে যে কাজ সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গেলে যন্ত্রপাতি বা প্রতিষ্ঠানের বিশাল ক্ষতি হবে তখন তিনি কর্মস্থলে অস্থায়ী শ্রমিক বা সীমিত সংখ্যক শ্রমিক নিয়োগের অনুমতি দিতে পারেন।

অবৈধ ধর্মঘট আইনি ভাবে নিষিদ্ধ এবং কোন শ্রমিক যদি বেআইনি ধর্মঘট শুরু করে, বা চালিয়ে যায় বা তাকে অগ্রসর করার জন্য কাজ করে তবে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০০০টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
(শ্রম আইন ২০০৬ এর ধারা ১৯৫ (৮), ২১১ এবং ২৯৪,)

ট্রেড ইউনিয়নের নিয়মাবলিঃ

বাংলাদেশ শ্রম আইন ২০০৬, সংশোধিত ২০১৩ / Bangladesh Labour Act 2006, amended in 2013
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান ৪ঠা নভেম্বর ১৯৭২,সংশোধিত ২০১১ / Constitution of the People's Republic of Bangladesh 4th November 1972, last amended in 2011

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×