somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বারাক ওবামা

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক কূটনীতি শক্তিশালী করা এবং মানুষের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট ওবামাকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণ এবং এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সংশি্লষ্ট করতে ওবামার ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির প্রধান থরবিওরেন ইয়াগল্যান্ড আজ শুক্রবার ওবামার এ পুরষ্কার পাওয়ার কথা জানিয়েছেন।
নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, বারাক ওবামা মানুষের মনে উন্নত ভবিষ্যতের আশা জাগিয়েছেন; যা বিশ্ববাসীর নজর কেড়েছে। তঁার মতো মানুষ বর্তমান বিশ্বে বিরল। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বকে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে অবশ্যই বিশ্বের অধিকাংশ মানুষের ধারণ করা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কিছু করতে হবে∏ ওবামা এমন ধারণায়ও বিশ্বাস করেন।
বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তঁাকে কেন এ পুরস্কার দেওয়া হলো∏এমন প্রশ্নের জবাবে থরবিওরেন ইয়াগল্যান্ড বলেন, 'পুরস্কারটা তাঁকে (ওবামা) এ কারণে দেওয়া হয়েছে যে তিনি যা অর্জন করার চষ্টো চালাচ্ছেন আমরা সেটাকে সমর্থন করতে চাই। এটা পরিষ্কার এক বার্তা যে, আমরা ঠিক একই কাজ করতে চাই যা তিনি করেছেন।' তিনি পরমাণু অস্ত্রবিহীন বিশ্ব গঠনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও তাদের কাজকে জোরদার করতে ওবামার উদ্যোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ওবামা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন পরিবেশ সৃষ্টি করেছেন বলেও নোবেল কমিটি তাদের বিবৃতিতে উলে্লখ করে। বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক কূটনীতি আবারও এক কেন্দ্রীয় অবস্থানে পৌঁছেছে যা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ুর হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বর্তমানে অনেক বেশি গঠনমূলক ভূমিকা পালন করছে যা গণতন্ত্র ও মানবাধিকারকে শক্তিশালী করবে বলে কমিটি উল্লেখ করেছে।
বারাক ওবামাকে ২০০৯ সালে শানি্ততে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত করেন পাঁচ সদস্যের একটি কমিটি। পুরস্কার হিসেবে তিনি একটি সোনার মেডেল, সম্মাননা ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন।
জানা গেছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২০৫ জনকে মনোনয়ন করা হয়।

এখানে পেলাম
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×