somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনস্পিরেসি থিওরি: ভলভো বাস সার্ভিসটিকে কি পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে?

১৬ ই মে, ২০০৯ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'কনস্পিরেসি থিওরি' শব্দগুলো দারুণ। সামনেপিছে বলার মতো যুতসই কোনো প্রমাণ না থাকলে কিংবা যুক্তিতে কোথাও আটকে গেলে এই শব্দগুলো দিয়ে মনের মাধুরি মেশানো থিওরি দিয়ে পছন্দমত বক্তব্য উপস্থাপন করা যায়। আজকে বিকেলে মতিঝিল ভলভো বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে বাদাম চিবুনোর সময় এই কনস্পিরেসি থিওরির কথা মনে হলো।

ভলভো বাসের জন্য দাঁড়িয়ে আছি মোটামুটি মিনিট বিশেক ধরে। কাউন্টারের লোকটাকে জিজ্ঞেস করে যেটা জানা গেলো- বাস এখনও আসতে পারে, আবার আধা ঘণ্টাও লাগতে পারে। কেমন যেন খটকা লাগলো কারণ তাদের তো ওয়াকিটকিওলা লোকজন আছে। তারা তো সহজেই খবর নিয়ে জানতে পারে বাস এখন কোথায় আছে।

মোটামুটি এই সূত্র ধরে ভলভো সার্ভিসের একজন কর্মচারির সাথে আলাপের পরিপ্রেক্ষিতে জানা গেলো যে-
১. ওয়াকিটকিওলারা মোটামুটি তাদের ইচ্ছেমতো ডিউটি পালন করছেন। বাসের কী হলো বা না হলো তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
২. মোট ভলভোর সংখ্যা ৫০টি হলেও এই মুহূর্তে চলমান আছে মাত্র ২৭টি। বাকি ২৩টি ওয়ার্কশপে পড়ে আছে অনেক দিন ধরে।
৩. বাস সংকটের কারণে মতিঝিল-উত্তরা রুটে ভলভো সার্ভিস বন্ধ আছে বেশ অনেক দিন ধরেই।
৪. মিরপুর রুটে ভলভো প্রতিদিন যে আয় করে, তাতে খরচ বাদ দিয়ে একদিনের টাকা দিয়ে ছয়-সাতটি ভলভো গাড়ি ঠিক করে ফেলা যায়। তাতে মোট চার দিনের টাকা দিয়ে ২৩টি গাড়ি ঠিক করে ফেলা যায়। কিন্তু ঠিক করার ব্যাপারে কারো কোনো উৎসাহ নেই।
৫. মিরপুর রুটে প্রথমে ৫ মিনিট পরপর, তারপর ১০ মিনিট পরপর ছাড়া হতো। আর এখন মোটামুটি ১৫-২০ মিনিট পরপর বাস ছাড়া হচ্ছে। অনেক সময় ডিপোতে বাস দাঁড়িয়ে থাকলেও ছাড়া হয় না। বিকল্প, সিটি সিল্ক বা অন্য বাস ছাড়ার পর ছাড়া হয়।

সব কিছু শোনার পর ভাবলাম কনস্পিরেসি থিওরির আদলে একটা কিছু উপসংহার দাড় করানো যায় কিনা। কী হতে পারে সেটা? বেসরকারি বাস সার্ভিসকে সুবিধা দিতে গিয়ে সরকারি এই ভলভো সার্ভিসকে কি পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে?

কনস্পিরেসি যেহেতু, আপনারাও ইচ্ছে করলে এখানে এরকম কিছু থিওরি দাড় করাতে পারেন। সেগুলো ঠিক না হওয়ার সম্ভাবনা হয়তো বেশি, কিন্তু চোখের সামনে দিয়ে আস্তে আস্তে ঢাকা শহরের সবচেয়ে সফিসটিকেটেড বাস সার্ভিসটি যে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, এই সত্যে কোনো কনস্পিরেসির ঠাই নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৯ রাত ৯:২৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×