somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিউশন ফাইভের সাথে কথা বললাম মোবাইলে, প্রায় ৪০ মিনিট

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগের অন্যতম রহস্যময় চরিত্র ফিউশন ফাইভ নিকের আড়ালে কে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। এ নিয়ে পোস্টের সংখ্যাও নেহায়েত কম না। তাঁকে নিয়ে আমার নিজের আগ্রহ ছিল; ছিল বলছি কেন, এখনো আছে। অবশ্য এটাকে আগ্রহ না বলে মুগ্ধতাও বলা যেতে পারে। ভদ্রলোক (আসলে ভদ্রলোক না, আমাদের মতোই তরুণ, বড়জোড় যুবক) নানা মাত্রায় প্রতিভাবান। গ্রাফিক্সের কাজ ভালো পারেন, রস-হিউমারও আছে মনের মধ্যে- বেশ ভালো পরিমাণেই। সাম্প্রতিক রস+আলো যারা পড়ছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তাঁর রসময় মনের কথা! ;)

ফিউশন ফাইভ হিসেবে একসময় বেশ কয়েকজনকে সন্দেহ করতাম। তাদের মধ্যে আছেন পল্লব মোহাইমেন, সিমু নাসের, কৌশিক, আশীফ এন্তাজ রবি, আরো কয়েকজনকে (সন্দেহজনক কারণে তাদের নাম বলছি না...)। আস্তে আস্তে সন্দেহের জাল গুটাতে গুটাতে মোটামুটি তিনটি নামের ব্যাপারে নিঃসন্দেহ হয়েছিলাম কয়েক দিন আগে। এই নিঃসন্দেহ হওয়ার পেছনে ফিউশন ফাইভ কখন ইন্টারনেটে বসেন, আইপি অ্যাড্রেস, পরিচিত কারো সাথে হিউমারের ধরন মিলে কিনা ইত্যাদি নানা ইকুয়েশন কাজ করেছে। সব মিলিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হলাম।

খুঁজেপেতে দেখি তাঁর মোবাইল নম্বরটা আছে আমার কাছেই। ফোন লাগালাম। ব্যাটা আমার আগের পরিচিত। বলা ভালো আমাদের পড়ালেখার সেশন একই। কোনো ভনিতা না করে সরাসরি ফিউশন ফাইভ হিসেবেই তাঁর সাথে কথা বললাম। পাক্কা চল্লিশ মিনিট। নানা বিষয়ে। বিষয়ের কী আর শেষ আছে! কখনো লোকালটক, কখনো মুক্তিযুদ্ধের ই-বুক, কখনো সিমু নাসের, কখনো রস+আরো, কখনো হিমু, কখনো নেভারেস্ট, কখনো আশীফ এন্তাজ রবি, কখনো সামু, কখনো মুসা, কখনো বা খোদ ফিউশন ফাইভ ইত্যাদি নানা বিষয়ে আলোচনা। আলোচনা শেষে যখন জিজ্ঞাসা করলাম, বস, তোমার সাথে যে এই আলোচনা করলাম, এগুলো দিয়া কি একটা লেখা দিমু সামুতে?

সে এমন হাসি দিল যে, তার উত্তরটা হতে পারে এরকম- দাও! দিলে আর কী! আমি অস্বীকার করমু!

আমি বললাম, হাসিতে তো কিছুই পরিষ্কার হলো না। হ্যাঁ বা না বলো। কিন্তু ব্যাটা আর কিছু বলে না। বলে, তোমার ইচ্ছা।

আমার অবশ্য ইচ্ছা হচ্ছিল তাঁর পরিচয়টা দিই ফাঁস করে। কিন্তু যে নিজেকে লুকাতে চায়, আমরা কেন তাঁকে বাইরে প্রকাশ করতে যাই!
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×