গ্রুপ ব্লগ কি কাহারো উপকারে আসিয়াছে?
৩০ শে মে, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামহোয়্যার ইন ব্লগের একটি অপশন রহিয়াছে যাহাকে গ্রুপ ব্লগ বলা হইয়া থাকে। শুরুতে যখন গ্রুপ ব্লগ অপশনটি চালু করা হইয়াছিল, তখন ধারণা করা হইয়াছিল নির্দিষ্ট কোনো ইস্যু বা বিভাগে ব্লগাররা নিজেদের স্বাভাবিক লেখার পাশাপাশি গ্রুপের উপযোগী নির্দিষ্ট ধরনের লেখা লিখিবেন। শুরুর দিকে গ্রুপ ব্লগের একরকম জনপ্রিয়তাও গড়িয়া উঠিয়াছিল এবং সেই সময় নিত্য দুইতিনটি করিয়া গ্রুপ ব্লগ জন্মাইতেছিল। এক্ষণে সামহোয়্যারে মোট কয়টি গ্রুপ ব্লগ আছে, তাহার সংখ্যা জানা নাই, তবে গ্রুপ ব্লগের কোনো ধরনের মাজেজা আজকাল আর দেখিতে পাই না।
পূর্বে যখন গ্রুপ ব্লগ ছিল, তখন দেখিতাম নিয়মের কতো কড়াকাড়ি! গ্রুপে নতুন লেখা দিতে হইবে, নিয়তিমত কমেন্ট করিতে হইবে ইত্যাদি ইত্যাদি। অনেক গ্রুপে কমেন্ট মডারেশন, গ্রুপের সদস্যপদ নানা বাছবিছার করিয়া ঝুলাইয়া রাখা ইত্যাদি নানা ধরনের কাজকারবার চলিত। গ্রুপ ব্লগের সেই স্বর্ণযুগে অনেক গ্রুপের সদস্য হইতে গিয়াও ফিরিয়া আসিয়াছি- ব্লগ এডমিনদের সে কী ডাঁটবাট! মাঝখানে কয়েকদিন ধরিয়া ভাবিতেছিলাম- আমাদের সেই গ্রুপ ব্লগের স্বর্ণের দিনগুলো কীভাবে রৌপ্যস্তর পার করিয়া একবারে তামাতামা হইয়া মাটিতে মিশিয়া গেল? কোনো উত্তর পাই নাই। আপনারা কেহ কি উত্তর জানেন? গ্রুপ ব্লগ কি আপনাদের কাহারো কোনো উপকারে আসিয়াছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন